পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

পারিবারিক অশান্তির জের, স্ত্রীর দেহ বঁটি দিয়ে টুকরো টুকরো করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারক নগর স্টেশন সংলগ্ন এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর দেহ বঁটি দিয়ে টুকরো টুকরো করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারক নগর স্টেশন সংলগ্ন এলাকায়। রবিবার (১ নভেম্বর) সকালে স্ত্রীকে বাড়িতে দেখতে না পেয়ে ছেলেকে পাশের বাড়ি থেকে মাকে ডেকে আনতে বলেন সমীর মজুমদার নামক ওই ব্যক্তি। এরপর বাবার কথামতো ছেলে বাবুশোনা মাকে ডেকে আনে এবং বাড়ি থেকে বেড়িয়ে যায়।

স্ত্রী বাড়িতে ঢুকতেই তাঁর সঙ্গে বিশাল ঝামেলা বাধে সমীরের। এর কিছুক্ষণ পরেই সমীর মজুমদার তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে স্টেশনে চলে যান। স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে থাকেন। তাতেই স্থানীয়দের সন্দেহ হয়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকতেই দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন সমীর মজুমদারের স্ত্রী সুমিত্রা মজুমদারের দেহ। তখনই পুলিশকে খবর দেন স্থানীয়রা এবং খবর পেয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে সমীরকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

পুলিশি জেরায় সবটা স্বীকার করে সমীর মজুমদার। তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর সুমিত্রা মজুমদারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত বঁটিটিকেও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে স্ত্রীকে খুন করল সমীর, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্য দিবালোকে এমন খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন, নিহত মহিলার কোনও পরকীয়ার সম্পর্ক ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। 

চোরবাগান থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ নবান্নের

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর