‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনোর প্রভাবে এক সপ্তাহের মধ্যেই পরপর দুটি ঘূর্ণিঝড় তৈরি হল বঙ্গোপসাগরে। যা ভারতের আবহাওয়ার ক্ষেত্রে বিরল ঘটনা। ঘূর্ণিঝড় দুটি শক্তিশালীও তৈরি হয়েছে। প্রথমটি অর্থাৎ ‘অর্ণব’ গত সপ্তাহের মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকালের মধ্যে ল্যান্ডফল করে অন্ধ্রপ্রদেশ হয়ে মধ্যভারতে দুর্বল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আর দ্বিতীয় ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ, রবিবার সৃষ্টি হয়েছে। এমনটাই এদিন জানাল দিল্লির মৌসম ভবন। দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সেটি শক্তি বাড়িয়ে প্রথমে অতি গভীর নিম্নচাপ পরে এদিন সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবার এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা মছলিপত্তনমের দিকে।

তারপরে সেখানেই ল্যান্ডফল করার কথা রয়েছে। আগামি মঙ্গলবার সকালে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র। তারপরে সেটি ধীর ধীরে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। যার ফলে আজ, রবিবার থেকে দক্ষিণ ভারত বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার দক্ষিণ অংশ ও তামিলনাড়ুর উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দিল্লির মৌসম ভবন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যে কোনও বড় দুর্যোগের পূর্বাভাসও দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তবে উপকূল এলাকায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুদিন।

আরও পডুন: কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

দিল্লির মৌসম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র ঘন্টায় গতিবেগ থাকবে ১২০ কিমি। সেটি বাড়তেই পারে। তাই ফের একটি বড় দুর্যোগের মুখে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ, এটা বলা যায়।

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর