১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় কেন্দ্রের সঙ্গে বিরোধ করে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। লোক দেখাতে ৫০ দিনের কাজ শুরু করে আদপে বাংলার মানুষের ক্ষতিই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই অভিযোগ ছিল তদকালীন বিরোধী রাজনৈতিক দলগুলির। ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বিষয়ে তদন্ত করেছিল কেন্দ্রীয় দল। কিন্তু কেন্দ্রের সেই রিপোর্টকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে ৫০ দিনের কাজ শুরু করেছিল তৃণমূল সরকার। যাতে গ্রামবাংলার প্রান্তিক মানুষেরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। রাজ্যে পালাবদলের পর ভিবি-জি রাম জি প্রকল্প চালু হয়েছে। ১০০ দিন নয়, এখন ১২৫ দিনের কাজ পাচ্ছেন রাজ্যের প্রান্তিক জেলার মানুষরা। বেড়েছে মজুরিও। যদিও বছরের মাঝে সেই প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গে। কারণ নতুন সরকার জুন মাসের আগে কোনও প্রশাসনিক কাজ শুরু করতে পারেনি।

আরও পডুন: মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

তাই অন্য রাজ্যের তুলনায় ভিবি-জি রাম জি প্রকল্পে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ১২৫ দিনের কাজের নিরিখে পিছনের সারিতে রয়েছে বাংলা। সেই রিপোর্ট পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কীভাবে দ্রুত রাজ্যকে ১২৫ দিনের কাজে শীর্ষে আনা যায়, সেই বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। কারণ পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজে শীর্ষে ছিল একসময়ে। ফের সেই স্থানে পৌঁছতে এবার আসরে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। ভিবি-জি রাম জি প্রকল্পে কাজের গতি আনতে আগামী ৪ নভেম্বর বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দফতর থেকে রাজ্যের বিভিন্ন ব্লকে বিডিও-দের সঙ্গে এই প্রকল্প নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো বৈঠকটি হবে ভার্চুয়ালি। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। এমনটাই নবান্ন সূত্রে খবর। কীভাবে ১২৫ দিনের কাজে গতি আনা যায় সেই বিষয়ে আলোচনার পাশাপাশি গ্রামবাংলার মানুষকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে বিশেষ নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বর্তমানে কোন জেলায় কী অবস্থায় রয়েছে ১২৫ দিনের কাজের বিষয়টি, তাও খতিয়ে দেখবেন শুভেন্দু অধিকারী।

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর