মারুতির নতুন মডেল Celerio 2021, এক লিটারেই যাবে ২৬ কিমি

মারুতির Celerio মডেলটি ভারতের বাজারে এসেছিল সেই ২০১৪ সালে। এটি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি বলে দাবি সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রতিক্ষার অবসান, Maruti Suzuki-র নতুন মডেল Celerio 2021 লঞ্চ করল বুধবার। সংস্থার দাবি, এক লিটার তেলেই এই গাড়ি চলবে ২৬.৬৮ কিলোমিটার পর্যন্ত। ফলে এটাই দেশের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী গাড়ি বলে বলে দাবি করছে মারুতি সুজুকি। সংস্থার তরফে জানানো হয়েছে, Celerio 2021 ভার্সান লঞ্চের পর একেক করে আগের মডেলগুলির উৎপাদন বন্ধ করে দেবে। এখন পেট্রল ও ডিজেল ইঞ্জিনের মডেল বাজারে ছাড়া হলেও আগামীদিনে Celerio 2021-র CNG ভেরিয়েন্টও বাজারে আসবে।

মারুতির Celerio মডেলটি ভারতের বাজারে এসেছিল সেই ২০১৪ সালে। এটি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি বলে দাবি সংস্থার। এখনও পর্যন্ত ৫.৯ লাখ সেলেরিও ইউনিট বিক্রি করেছে মারুতি। এবার ২০২১-এর উপযোগী করে তোলা হল সেলেরিও-কে। মারুতি সুজুকি ইন্ডিয়ার এমডি এবং সিইও কেনিচি আয়ুকাওয়া জানিয়েছেন, কোভিডের কারণে নতুন মডেল আনা চ্যালেঞ্জ ছিল। কারণ এই মুহুর্তে বাজারে চিপসেটের ঘাটতি তুঙ্গে। তিনি আরও জানান, অল্পবয়সী ক্রেতাদের কথা মাথায় রেখেই গাড়িটি বানানো হয়েছে।

নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বেশ কার্ভি লুক আনা হয়েছে এই গাড়ির ডিজাইনে। অনেকটা মারুতি সুইফটের মতো নতুন সুইপ্ট-ব্যাক হেডল্যাম্প, এলইডি হেডলাইট থাকছে। সামনে শোভা বর্ধণ করবে নতুন মিনিমালিস্ট গ্রিল। ইন্টিরিয়রেও রয়েছে আধুনিকতার ছাপ। সম্পূর্ণ কালো থিম। কেবিন জুড়ে মেটালিক অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। থাকছে নতুন ৭ ইঞ্চির বড়সড় টাচস্ক্রিন কনসোল। সুরক্ষার জন্য নিয়মমাফিক নতুন Celerio-তে দুটি ফ্রন্ট এয়ার ব্যাগ থাকছে পাশাপাশি রয়েছে ABS প্রযুক্তিও।

Maruti Suzuki Celerio 2021 মডেলে রয়েছে ১.০-লিটারের তিন-সিলিন্ডার K10c পেট্রোল ইঞ্জিন। এবং ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ফাইভ স্পিড AMT। দামও রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্য়ের কথা ভেবে। এই গাড়ির দাম শুরু ৪.৯৯ লক্ষ টাকা থেকে। বর্তমানে যে হারে পেট্রলের দাম বাড়ছে, তাতে এই ধরণের জ্বালানি সাশ্রয়ী গাড়ি যে অচিরেই জনপ্রিয়তা পাবে সেকথা বলাই বাহুল্য। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল