সংঘর্ষের পরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

আজ রবিবার ও আগামিকাল সোমবার বিস্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ছাত্রদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জেরে রবি ও সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিস্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাত্তার সাব্বির। নতুন করে যাতে সংঘর্ষ না ছড়ায় তার জন্য রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ান মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামলাতে আরও কয়েক প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে বলে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বাস ভাড়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে বাস কর্মীদের বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তার পরেই পড়ুয়াদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দোকানদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিনোদপুর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চত্বর। দুপক্ষের সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বিকেল পাঁচটা থেকে টানা পাঁচ ঘন্টার বেশি সময় ধরে চলে সংঘর্ষ। পুলিশ ফাঁড়ির পাশাপাশি বেশ কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়।  রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে স্থানীয বাসিন্দাদের পক্ষ নিয়ে পড়ুয়াদের ওপরে কাঁদানে গ্যাস চালায় পুলিশ। ছোড়া হয় রবার বুলেটও। তাতে ক্ষোভে পেটে পড়েন শিক্ষক ও পড়ুয়ারা। সংঘর্ষে দুশোর বেশি পড়ুয়া ও শতাধিক স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন। অধিকাংশই রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি।

যুযুধান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয় চত্বরে হাজিরও হয়েছিলেন রাজশাহীর  মেয়র। কিন্তু তিনিও সমাধান সূত্র বের করতে ব্যর্থ হন। গভীর রাতে ফের দুপক্ষ শংঘর্ষে জড়াতে পারে সেই আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই এলাকায় পৌঁছে টহলদারি শুরু করেছেন বিজিবি জওয়ানরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল