দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠল রোহিতরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের সৌজন্যে আইসিসির টেস্ট বিশ্বকাপ ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। সোমবার প্রথম টেস্টে  শ্রীলঙ্কাকে  নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় রোহিত বাহিনী। এ নিয়ে টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল। আগামী ৭ জুন লন্ডনের ওভারে শিরোপা জয়ের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

 ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ান শিপের ফাইনালে পৌঁছে গিয়েছিল স্টিভ স্মিথরা। ফাইনালে অজিদের মুখোমুখি কে হবে তা অনেক অঙ্কের ওপরে নির্ভর করছিল।ফাইনালে পৌঁছতে গেলে  অজিদের বিরুদ্ধে দুই টেস্টের ব্যবধানে জিততে হতো রোহিতদের। অর্থা‍ৎ আমদাবাদে চলা চতুর্থ টেস্টে জয় বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। আর ড্র করলেও ভারতের সামনে ফাইনালে ওঠার একটা সুযোগ ছিল। আর তা হলো, নিউজিল্যান্ডের কাছে অন্তত একটা টেস্ট হারতে হবে শ্রীলঙ্কাকে। এদিন প্রথম টেস্টে কিউইদের কাছে দাসুন শনাকারা হেরে যাওয়ায় আমদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেল রোহিতরা।

গত বছরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। যদিও লর্ডসে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল বিরাট কোহলিদের। অন্যদিকে এবারই প্রথম ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন শিরোপা দখলের লড়াইয়ে নামবে দুই দল।  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ