শেয়ারবাজারে ধস, ৮৯৭ সূচক খুঁইয়ে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সেনসেক্স

তিনদিনে ২,১০০ সূচক কমায় সাড়ে ৭ লক্খোষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্কের দরজা বন্ধ হওয়ার প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার হিড়িক পড়ে যাওয়ায় সোমবার সপ্তাহের শুরুতেই ধস নেমেছে শেয়ারবাজারে। ৮৯৭ দশমিক ২৮ সূচক কমেছে সেনসেক্স আর নিফটি কমেছে ২৫৮ দশমিক ৬০ সূচক। আর তার ফলে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সূচকে দাঁড়িয়েছে নিফটি ও সেনসেক্স।

গত সপ্তাহেই দেউলিয়া হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। আর তার প্রভাব এসে পড়েছিল ভারতীয় শেয়ারবাজারেও। বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে ১২০০ সূচক হারিয়েছিল সেনসেক্স। ফলে এদিন শেয়ারবাজার খোলার দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা। সকালে ৫৯ হাজার ৩৩ দশমিক ৭৭ সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। কিন্তু বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৫৮ হাজার ৯৪ দশমিক ৫৫ সূচকে নেমে যায় সেনসেক্স।

শেষ পর্যন্ত শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা সামলে সামান্য ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। ৮৯৭ দশমিক ২৮ সূচক কমে ৫৮, ২৩৭ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ২৫৮ দশমিক ৬০ সূচক খুঁইয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ১৫৪ দশমিক ৩০ পয়েন্টে। এ নিয়ে টানা তিনদিন শেয়ারবাজার নিম্নমুখী। তিনদিনে ২,১০০ সূচক খুঁইয়েছে সেনসেক্স। বিনিয়োগকারীদের সাড়ে সাত লক্ষ কোটি টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর