ভক্তদের বিদায় জানিয়ে দেশ ছাড়লেন হিরো আলম, কোথায় গেলেন

কয়েকদিন আগে এ ব্যাপারে একটি ভিডিও বার্তায় হিরো আলম জানিয়েছিলেন, একটি জুয়েলারি দোকানের উদ্বোধনের জন্য ডাক পড়ে তাঁর, তাই দুবাই গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের কাছে হাসির খোরাক হলেও দেশবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলা দেশের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নানারকম বিকৃতির ছবি-ভিডিও দিয়ে আলোচিত হচ্ছেন তিনি। দেখতে একেবারেই হিরো সুলভ নয়, ফিগারও নেই তেমন, প্রতিভাবানও নয়, কিন্তু এত কিছু না থাকা সত্ত্বেও নেটিজেনদের সর্বদা হাসিয়ে চলেছেন হিরো আলম। যদিও তিনি ভালমতই নিজের প্রতিভা জাহির করার চেষ্টা করেন না কেন, দর্শকদের কাছে সবটাই হাস্যরসে পরিণত হয়। এহেন বিকৃতিমূলক কান্ড কারখানার জন্য মাঝে মধ্যেই বিপাকে পড়ে যান হিরো আলম। এমনকি পুলিশের কাছেও তলব পড়েছিল তাঁর একাধিকবার। কিন্তু কোনটাতেই কোনও পাত্তা দেন না হিরো আলম।

গত মাসেই হিরো আলম বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কিন্তু জিততে পারেননি। সম্প্রতি দেশ ছেড়েছেন আলম। দুবাইয়ে গিয়েছেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। এতদিন দেশের মধ্যে অতিথি হিসেবে দেখা গেলেও এবার তিনি অতিথি হিসেবে দেশের বাইরেও পাড়ি দিচ্ছেন। কয়েকদিন আগে এ ব্যাপারে একটি ভিডিও বার্তায় হিরো আলম জানিয়েছিলেন, একটি জুয়েলারি দোকানের উদ্বোধনের জন্য ডাক পড়ে তাঁর, তাই দুবাই গিয়েছেন তিনি।

আগামী ১৫ মার্চ দোকানের উদ্বোধন। ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানের ভেতর থেকে নিজের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করে হিরো আলম বলেন, ‘শুভ রাত্রি। আল্লাহর অশেষ রহমতে এখন আছি ইয়ারে, রওনা হলাম দুবাইয়ের উদ্দেশে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।’

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম