রাজনৈতিক ষড়যন্ত্র! গোয়া চলচ্চিত্র উৎসব থেকে বাদ ব্রাত্য’র ছবি

গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয় পরিচালক ব্রাত্য বসু'র ছবি 'ডিকশনারি', কিন্তু আচমকাই শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় সেই ছবির প্রদর্শনী

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া চলচ্চিত্র উৎসবে রাজনীতির শিকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর নির্মিত সিনেমা ‘ডিকশনারি’ সিনেমা নির্বাচিত হলেও ‘হাস্যকর’ কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয় পরিচালক ব্রাত্য বসু’র ছবি ‘ডিকশনারি’, কিন্তু আচমকাই শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় সেই ছবির প্রদর্শনী। কারণ হিসেবে ব্রাত্য বসুকে চলচ্চিত্র উৎসব কমিটি জানিয়েছে পরিচালকের নামের বানান ভুল রয়েছে তাই বাদ এই ছবি। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাত্য বসু। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি সেরাজ্যের বিজেপি সরকারের চক্রান্ত বলেই দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

ব্রাত্য বসু জানিয়েছেন, একবার নির্বাচন করার পর ফের একটা সামান্য কারণ দেখিয়ে বাদ দিয়েছে চলচ্চিত্র উৎসব কমিটি। সাংবাদিক সম্মেলনে ‘ডিকশনারি’ ছবির পরিচালক ব্রাত্য বসু জানিয়েছেন, ‘আমি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য যদি আমার সিনেমা কোনও ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ যায়, তো যাক। তারপরও আমার বিরোধিতা একইরকম থাকবে।’ তিনি জানিয়েছেন গোয়া চলচ্চিত্র উৎসব কমিটি ইমেলে কারণ দেখিয়েছে, পরিচালকে তাঁর নামের বানানে ‘B’-এর জায়গায় ‘D’ ছিল। তাই বাদ পড়েছে ছবি।

যদিও ব্রাত্য বসু জানিয়েছেন, চলচ্চিত্র উৎসবের পোর্টালে সব তথ্যই ঠিক আছে বলে দেখেছি আমি। তাহলে এটা পুরোটাই চক্রান্ত স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে।

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার