ভাটপাড়াতে বিদ্যুতের ট্রান্সফরমারে আচমকা আগুন, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দুপুরের হঠাৎ বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া(Bhatpara) তিন নম্বর গলি এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আচমকা আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।শুক্রবার দুপুরে আচমকা এই আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান ভাটপাড়া থানার ওসি অনুপম মন্ডল ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আগুন লাগার খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌছান স্থানীয় কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তা। পুলিশ ও সিআইসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। খবর দেওয়া হয় বিদ্যুৎ কর্মীদের। বিদ্যুতের ওভারলোডের কারণেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছে বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। আর এই ঘটনায় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পুরসভার সিআইসি(CIC) অমিত গুপ্তা বলেন, হঠাৎ ট্রান্সফরমারে আগুন লাগার খবর পেয়ে আমি এলাকায় এসেছি, পুলিশও সাথে সাথে এখানে পৌছেছে। তবে এখন ভয়ের কিছু নেই। অতিরিক্ত ওভারলোড এর জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ওই এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল