গ্রেফতারের পর নির্যাতন করেছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ ‘অন্তঃসত্ত্বা’ মাহির

আদালতে তোলা হলে বিচারক তাঁর কোনও কথা শোনেননি বলেও অভিযোগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মাহিয়া মাহিকে (Mahia Mahi) গ্রেফতারের (Arrest) পর তার উপর নির্যাতন (Torture) করেছে পুলিশ (Police)। শনিবার সংবাদমাধ্যমের কাছে এমন বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের অভিনেত্রী। শুধু তাই নয় গ্রেফতারের পর এদিন আদালতে তোলা হলে বিচারক তাঁর কোনও কথা শোনেননি বলেও অভিযোগ করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিন ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন তিনি। গ্রেফতারের পর পুলিশের গাড়িতে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে ‘অন্তঃসত্ত্বা’ অভিনেত্রী বলেন, ‘ওরা আমাকে টর্চার করছে।’

গ্রেফতারের পর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয় মাহিকে। এরপর আদালত থেকে বেরিয়ে বিচারক তাঁর কোনও কথা শোনেননি বলে অভিযোগ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘জজ আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কিভাবে আদালত শেষ হয়ে যায়?’ উল্লেখ্য শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা করে পুলিশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ফেসবুক লাইভ করেন মাহি। সেখানে স্বামী রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ করেন অভিনেত্রী।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর