পাকিস্তানে রোহিত শর্মাদের খেলতে যাওয়ার বিরোধিতা হরভজনের

কোন দেশে এশিয়া কাপ বসবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধু এশিয়া কাপই নয়, পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচেই রোহিত শর্মাদের খেলতে যাওয়া উচিত নয় বলে জানিয়ে দিলেন হরভজন সিং। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের মাটিতে সে দেশের মানুষই নিরাপদ নয়। তাহলে রোহিত শর্মা-বিরাট কোহলিরা কীভাবে সুরক্ষিত থাকবে? খেলতে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা হামলার সম্মুখীন হবে না, এমন গ্যারান্টি কে দেবে?’

পাকিস্তানের মাটিতে চলতি বছর এশিয়া কাপ বসার কথা ছিল। যদিও নিরাপত্তার কারণে পড়শি দেশে ভারতীয় দল যাবে না বলে গত বছর সেপ্টেম্বর মাসেই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর ওই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। ত‍ৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা পাল্টা হুমকি দেন, ‘ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে বাবর আজমরাও ভারতের মাটিতে বসা একদিনের বিশ্বকাপে অংশ নেবেন না।’

দুই দেশের বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে বাক-যুদ্ধের মধ্যেই পাকিস্তান থেকে কোনও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করতে শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদিও কোন নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হবে তা চূড়ান্ত হয়নি। তার মধ্যেই এদিন এশিয়া কাপ খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার বিরোধিতা করেছেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। তাঁর কথায়, ‘ভারতের একেবারেই পাকিস্তানে যাওয়া উচিত নয়। কারণ পাকিস্তান মোটেও নিরাপদ নয়। নিজের দেশের মানুষই যখন পাকিস্তানে নিরাপদ নয়, তখন ঝুঁকি নিয়ে যাওয়ার কিসের প্রয়োজন?’

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার