মোল্যা নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেছি, গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়: মাহি

পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে শনিবার সকালেই গ্রেফতার করা হয় মাহিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবে বসেই গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যাবতীয় কুকর্মের সঙ্গী কুখ্যাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মুখ খোলার জন্য শনিবার দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাকে। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠতে কয়েক ঘন্টার মধ্যেই জামিনে ছাড়া পেয়েছেন। আর জেল থেকে ছাড়ার পরে ফের কুখ্যাত পুলিশ আধিকারিক মোল্যা নজরুলের বিরুদ্ধে তোপ দেগেছেন মাহিয়া।

জেল থেকে বেরিয়ে তেলিয়াপাড়ার এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকাই সিনেমার নায়িকা বলেন, ‘আমি এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি। তাঁর নাম মোল্যা নজরুল ইসলাম (গাজীপুরের পুলিশ কমিশনার), গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়।  আমার অনেক পুলিশের সঙ্গে পরিচয় আছে। অনেক ফোর্সের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা অনেক নাইস। আমি শুধু একজন ব্যক্তির কথা বলছি বারবার, যিনি মোল্যা নজরুল।’

শাসকদল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরেও তাঁকে যে হেনস্থা হতে হলো তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি মাহি। বরং জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে তাঁর এখনও আস্থা আছে।’ তাঁর গ্রেফতারকে সঠিক বলে দুপুরেই সাফাই দিয়েছিলেন অভিযুক্ত গাজীপুর পুলিশ কমিশনারের গডফাদার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিছু বলতে রাজি হননি অভিনেত্রী। ন্যায়বিচার চাইতে তিনি বিভিন্ন মহলের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মাহি।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি