অয়ন শীলের স্ত্রী সিজিও কমপ্লেক্সে, কামারহাটিতে কাজে যোগ দিলেন শ্বেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রোমোটার অয়ন শীলের স্ত্রী কাকলি শীল শনিবার সল্টলেকের ইডি(ED) দপ্তরে যান। শনিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে যান তিনি। ইডি সূত্রে খবর, তলব করা হয়নি তাঁকে। অয়নের সঙ্গে দেখা করতে ইডি দপ্তরে যান কাকলি। তাঁর সঙ্গে ছিলেন অয়নের সংস্থার কর্মী শুভ দে। অয়নের স্ত্রীর হাতে ছিল দু’টি ব্যাগ। ঘণ্টাদেড়েক পর সিজিও কমপ্লেক্স(CGO Complex) থেকে বেরিয়ে যান কাকলিদেবী।

তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও কোন প্রশ্নের উত্তর দেননি তিনি। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর। শ্বেতা প্রসঙ্গে মদন মিত্র বলেন,যখন আমি কামারহাটি পুরসভাতে(Kamarhati Municipality) ঢুকলাম দেখলাম ডান দিকে একটা মেয়ে বসে। যার ছবি সমস্ত মিডিয়া দেখাচ্ছে নাম জিজ্ঞাসা করতে বললেন শ্বেতা তার নাম।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর(Sweta Chakraborty)। নৈহাটির বাসিন্দা শ্বেতা কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেন। কিন্তু নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম সামনে আসতেই কাজে আসা বন্ধ করে দিয়েছিলেন।পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেন শ্বেতা চক্রবর্তী। আচমকাই শুক্রবার সেই বিভাগে ঢুকে পড়েন মদন মিত্র। দেখেন আবার কাজে যোগ দিয়েছেন শ্বেতা চক্রবর্তী।

বাম জামানার চাকরি প্রসঙ্গে মদন মিত্র বলেন, বামেরা আগে ট্রেনিং করে তৈরি করেছে কি করে বাসে আগুন লাগাতে হয়, কি করে চুরি করতে হয়, কি করে ডাকাতি করতে হয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী স্ত্রী মিলি চক্রবর্তী চাকরির জন্য কোন পরীক্ষায় দেননি সেই প্রসঙ্গ তোলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক আরোও বলেন, ওই পুরসভায় প্রত্যেক কর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা প্রত্যেকে আতঙ্কিত কখন তাদের চাকরি চলে যায় ।কখন কেন্দ্রীয় এজেন্সি সেখানে আসে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল