দমদমে বিজেপি কর্মীর শোকজ ঘিরে ফের প্রকাশ্যে দলীয় গোষ্ঠীকোন্দল

Share:

নিজস্ব প্রতিনিধি,দমদম: দমদমে বিজেপির মন্ডল সম্পাদক পার্থ সারথি দাসকে শোকজ করল দল। পাল্টা প্রতিক্রিয়া দিলেন পার্থবাবু। তার সাফাই দলবিরোধী কোন কাজ করিনি। প্রসঙ্গত ,সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দিন আগে কয়েকজন বিজেপি নেতা ও কর্মীদের পানশালায় স্বল্পবসনা নারীর সঙ্গে নৃত্য করতে ও সেই দৃশ্য উপভোগ করতে দেখা যায়। মারাত্মক ভাইরাল হয় সেই ছবি। সংবামাধ্যমেও সেই সংবাদ পরিবেশিত হয়।

হোয়াটসঅ্যাপ গ্রুপের ভাইরাল ভিডিও(Video) শেয়ার ও কমেন্ট করার অভিযোগে দমদমের বিজেপি কর্মী পার্থ সারথি দাসকে শোকজ করা হয়েছে। পার্থবাবু তিনি দমদমে বিজেপির এক নম্বর মণ্ডলের সম্পাদক। তিন দিনের মধ্যে তাকে শো কজের উত্তর দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে পার্থ বাবুর সাফাই ,”আমি কোন দল বিরোধী কাজ করেছি বলে মনে করি না। ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে (What’s App Group)সমালোচনা মূলক কিছু বলে থাকলে সেটা দল বিরোধী কাজের মধ্যে পড়ে না।

বরং যে নোটিশটা দলীয়ভাবে মন্ডল সভাপতি আমাকে দিয়েছেন সেটা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে গেল সেটা দল বিরোধী কাজ নয় কি। আমি নিশ্চয়ই মন্ডল সভাপতিকে উত্তর দেব”। প্রসঙ্গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে সকল দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে বিজেপির কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলায়। এতেই বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল আরো প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপির জেলা স্তরের নেতা গৌতম সাহা মন্ডল বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দল। যারা দলে বিরোধী কাজ করবেন তাদের বিরুদ্ধে দল তো ব্যবস্থা নেবেই”। এটাই বড় উদহারন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল