এই মুহূর্তে

রাহুলের ‘সাভারকার’ মন্তব্যের জের, কংগ্রেসের ডাকা নৈশভোজ বয়কট উদ্ধবের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মোদি’ মন্তব্যের পরে এবার ‘সাভারকার’ মন্তব্যের জেরে বিপাকে রাহুল গান্ধি। প্রাক্তন কংগ্রেস সভাপতির, ‘সাভারকার নই, আমি গান্ধি। ক্ষমা চাইব না’ মন্তব্যের সমালোচনায় আগেই সরব হয়েছিলেন শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে। এবার আজ সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নিলেন বালাসাহেব পুত্র। সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন উদ্ধব।

কট্টর হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিজেদের আদর্শ হিসেবেই মনে করে শিবসেনা। কিন্তু রাহুল গান্ধি সেই সাভারকারকে লাগাতার নিশানা করায় ক্ষুব্ধ উদ্ধব ঠাকরে। ভারত জোড়ো যাত্রায় মহারাষ্ট্রে গিয়ে সাভারকারকে আক্রমণ করার পরেই শিবসেনার পক্ষ থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর মন্তব্য কংগ্রেস ও শিবসেনার সম্পর্কের অবনতি ঘটাতে পারে। কেননা, সাভারকারকে নিয়ে মরাঠাদের আলাদা একটা আবেগ রয়েছে।

কিন্তু সাংসদপদ খারিজ হওয়ার পরে গত শনিবার প্রথম সাংবাদিক সম্মেলনে ফের সাভারকারকে নিশানা করেছিলেন রাহুল। আর তার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাহুল গান্ধিকে মহারাষ্ট্রের রাস্তায় হাঁটতে দেওয়া হবে না বলে হুমকি ছুঁড়েছিলেন তিনিও। রবিবার একই কথা শোনা গিয়েছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের কণ্ঠে। তিনি স্পষ্ট বলেছিলেন, ‘রাহুল গান্ধি যদি শিবসৈনিকদের কাছে ভগবানসম বিনায়ক সাভারকারকে অপমান করা বন্ধ না করেন, তাহলে কংগ্রেস-শিবসেনার জোটে তার প্রভাব পড়বে। বিরোধী ঐক্যে বড়সড় চিড় ধরবে।’ তার কয়েক ঘন্টার মধ্যেই রাহুলের মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের ডাকা নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নিলেন শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ