পঞ্চায়েত ভোটে ছাড়পত্র দিলেও রাজ্যের জাতিগত গণনায় স্থগিতাদেশ হাইকোর্টের

রাজ্যের জাতিগত গণনার ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত, কার্যত যা শুভেন্দুর দায়ের করা মামলার মূল প্রতিবাদ্য বিষয় ছিল সেটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন রাজ্য সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে। সেই সঙ্গে জুড়ে দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন এবং নির্বাচন হলে তা যেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হয়, এই আর্জিও। সেই মামলার রায় এদিন অর্থাৎ মঙ্গলবার দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে শুভেন্দুর আবেদন ও আর্জি দুটিই খারিজ হয়েছে। আদালত পঞ্চায়েত ভোটের ওপর স্থগিতাদেশ দিতে রাজী হয়নি। গোটা বিষয়টিই তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) ওপর ছেড়ে দিয়েছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর(Central Para Military Force) উপস্থিতিতে পঞ্চায়েত ভোট হবে কিনা সেই বিষয়েও এখনও কোনও পদক্ষেপ নিতে রাজী নয় আদালত। বরঞ্চ এই বিষয়ে কলকাতা হাইকোর্টেই নতুন করে মামলা দায়ের করার কথা শুভেন্দুকে জানিয়েছে আদালত। কিন্তু শুভেন্দু জিতেছেন অন্য জায়গায়। রাজ্যের জাতিগত গণনার ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত, কার্যত যা এইও মামলার মূল প্রতিবাদ্য বিষয় ছিল সেটিতে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের জট কাটল, হস্তক্ষেপে নারাজ আদালত

শুভেন্দুর অভিযোগ ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি কার্যত প্রশ্ন ছুঁড়েছিলেন জাতিগত গণনার পদ্ধতি নিয়ে। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তপশিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC-দের গণনা হয়নি। তপশিলি জাতির ও উপজাতির মানুষদের গণনার জন্য বাড়ি বাড়ি গিয়ে গণনা হলেও OBC-দের ক্ষেত্রে তা হয়নি। বরঞ্চ একতা গড় নম্বর দিয়ে দেওয়া হয়েছে। সেই নম্বরের ওপর ভিত্তি করেই পঞ্চায়েতে আসন সংরক্ষণ করা হয়েছে যা OBC-দের অনুকূলে নেই। তাই পঞ্চায়েত নির্বাচনের ওপর যেন স্থগিতাদেশ দেওয়া হয় এবং যখনই সেই নির্বাচন হবে তা যেন কেন্দড়ীয় বাহিনীর উপস্থিতিতে হয়। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। শুভেন্দু চাইলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি নিয়ে আলাদা মামলা করতে পারেন। তবে এই পর্যায়ে হাইকোর্ট আপাতত কোনও বাধা দেবে না। তবে রাজ্যের জাতিগত গণনা আদালত সমর্থন করে না। তপশিলি জাতি ও উপজাতির জন্য এক নিয়ম OBC-দের জন্য আলাদা নিয়ম এটা হবে না। 

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই