‘মুখ খুললেই জেলে ভরে দেওয়া হচ্ছে’, ফের রাহুলের পাশে মমতা

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এদিন মমতার ধর্না দ্বিতীয় দিনে পা দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম না করে ফের রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে মোদি সরকারকে নিশানা করতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতির জেলের সাজা এবং লোকসভার সাংসদ পদ খারিজ নিয়ে পদ্ম শিবিরকে তোপ দেগে বলেন, ‘বাবুরা যা খুশি তাই করে যাবে। দেশকে বেঁচে দেবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে দেবে। আর তার বিরুদ্ধে মুখ খুললেই জেলে ভরে দেওয়া হবে। লোকসভার সদস্যপদ কেড়ে নেওয়া হবে। ইডি-সিবিআইকে লেলিয়ে দেওয়া হবে।’

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এদিন মমতার ধর্না দ্বিতীয় দিনে পা দিয়েছিল। দুপুরে ধর্না মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘বাংলার অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি পৃ্রকল্প বন্ধ করা হয়েছে বাংলার। ৬৩টি প্রকল্প বন্ধ করে দিয়েছে। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা-সব টাকা আটকে রেখেছে। এক লক্ষ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। যারা খাদ্য জোগান দিতে ধান কাটে, রাস্তা তৈরি করে তাদের টাকা মেরে দেওয়া হচ্ছে। ১০০ দিনের কাজে আমরা চার বার প্রথম হয়েছি। সড়ক যোজনার কাজে পাঁচ বার প্রথম হয়েছি। শতাধিক টিম পাঠিয়েও কিছু পায়নি। ছাত্র-ছাত্রীদের বৃত্তি বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা স্কলারশিপ চালু করছি। বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে।’

সম্প্রতি রাহুল ইস্যুতে সব বিরোধী দলের জোট বাঁধাকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ করেন, ‘সব দুর্নীতিগ্রস্তরা জোট বাঁধছে।’ এদিন প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করে মমতা বলেন, ‘নন্দলাল (পড়ুন মোদি) বলছেন, সব পার্টি চোর। আর ওরা একমাত্র সাধু। সাধু বলতেও ইচ্ছা করে না। কেননা সাধুরা আমাদের কাছে সম্মানীয়। মুখ খুললেই দেশদ্রোহীর তকমা সেঁটে দেওয়া হচ্ছে। ওরা (বিজেপি) একমাত্র জাতীয়তাবাদী আর বাকিরা দেশদ্রোহী।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন