কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবরোধ বাঁকুড়া, পুরুলিয়ায়

শনিবার সকাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ চার দফা দাবিতে আবার অবরোধে সামিল হলেন কুড়মি সমাজের মানুষজন (Kurmi Agitation)। শনিবার সকাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

শনিবার সকাল থেকে বাঁকুড়ার সিমলাপাল থানার হরিণটুলি গ্রামে পথ অবরোধ শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। একই দাবিতে এদিন পুরুলিয়া ও ঝাড়গ্রামের জামবনি মোড়েও এদিন অবরোধ শুরু হয়েছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সমাজের মানুষজন। শনিবার সকাল ৬ টা থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে যান চলাচল থমকে যায়। তৈরি হয় যানজট। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা ধরে এই অবরোধ চলবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়েছে এদিনের অবরোধ থেকে। এই দাবিতে আগেও একাধিকবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কুড়মি সমাজের মানুষ। তবু এখনও তাঁদের দাবি পূরণ না হওয়ায় আবার বিক্ষোভে সামিল হলেন তাঁরা।

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের