জিএসটি আদায়ে রেকর্ড, কেন্দ্রের ভাঁড়ারে জমা ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারির তুলনায় আয় বেড়েছে ১৩ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর বাবদ মার্চে রেকর্ড পরিমাণ টাকা জমা পড়ল কেন্দ্রের কোষাগারে। ২০২২-২৩ অর্থ বর্ষের শেষ মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে এক লক্ষ ৬০ হাজার ১১২ কোটি টাকা। গত ফেব্রুয়ারি মাসে আয় হয়েছিল এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। অর্থা‍ৎ ফেব্রুয়ারির তুলনায় আয় বেড়েছে ১৩ শতাংশ। মার্চ মাসে জিএসটি আদায় দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের এপ্রিলে জিএসটি বাবদ আয় হয়েছিল ১ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। সেটাই পণ্য ও পরিষেবা কর বাবদ আদায়ে সর্বকালীন রেকর্ড।

শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৩ সালের মার্চ মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ৬০ হাজার ১২২ কোটি টাকা কোষাগারে জমা পড়েছে। যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৯ হাজার ৫৪৬ কোটি টাকা (CGST) রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৩৭ হাজার ৩১৪ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮২ হাজার ৯০৭ কোটি টাকা। আর সেস বাবদ আয় হয়েছে ১০ হাজার ৩৫৫ কোটি টাকা।’  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪২ হাজার ৫০৩ কোটি টাকা।’

অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থ বর্ষে অর্থা‍ৎ ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জিএসটি বাবদ আয় হয়েছে ১৮ লক্ষ ১০ হাজার কোটি টাকা। অর্থা‍ৎ গড়ে মাসে দেড় লক্ষ কোটি টাকার বেশি সরকারের কোষাগারে জমা পড়েছে।

 

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী