বিহারে ক্ষমতায় ফিরলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাব, হুঙ্কার অমিত শাহের

রবিবার বিহারের নওয়াদা জেলার হিসুয়াতে একটি সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিহারে হিংসার পরিবেশ তৈরি হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে একজনের মৃত্যু হয়েছে। এই আবহে দাঙ্গা নিয়ে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিহারে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝুলিয়ে রাখব বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

রবিবার বিহারের নওয়াদা জেলার হিসুয়াতে একটি সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সমাবেশ থেকে বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারকে নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিহারে নীতীশ কুমারের সরকার দাঙ্গা রোধ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ২০২৫ সালে বিহারে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝুলিয়ে রাখব।

বিহারে সম্প্রতি সাম্প্রদায়িক হিংসার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। সকালে যখন আমি রাজ্যপালের সঙ্গে কথা বলি, তখন রাজীব রঞ্জন সিং (Rajiv Ranjan Singh) ওরফে লালন সিং (Lalan Singh) ক্ষুব্ধ হন যে কেন আমি বিহার নিয়ে বিরক্ত। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমারও উদ্বেগের বিষয়।’

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ