রিষড়া উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল কথোপকথন, বন্ধ ইন্টারনেট

বেশ কিছু জায়গায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরের পরে উত্তপ্ত হল হুগলীর রিষড়া। রবিবার রাতে ইটবৃষ্টি ও অগ্নিসংযোগের ঘটনার পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর ভূমিকা নিয়েছে পুলিশ। এদিকে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV ANAND BOSE) এই নিয়ে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়।

রাজভবন থেকে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল। বলা হয়েছে, গুণ্ডাদের কড়া হাতে দমন কড়া হবে। গণতন্ত্রকে বিপথে চালিত হতে দেওয়া যাবে না। প্রশাসন সূত্রের খবর, বেশ কিছু জায়গায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, রিষড়ায় নির্ধারিত সময়ের পরে কেন মিছিল শুরু করা হয়েছিল এবং মিছিল শেষের সময়সীমা কেন মেনে চলা হলো না, তা নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগির কাছে রিপোর্টও তলব করা হয়েছে।

 এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘টেক্কা দেওয়া চলছে সুকান্ত বেশি গণ্ডগোল করতে পারবেন না কি অমুক পারবেন না কি দিলীপ ঘোষ পারবেন’। তিনি বলেন, রামনবমীর নামে ঘুরে ঘুরে অশান্তি তৈরি করছেন দিলীপ ঘোষরা।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে