রিষড়া স্টেশনে বোমাবাজিতে বন্ধ মেন লাইনের ট্রেন, হাওড়ায় আটকে কয়েক হাজার যাত্রী

বাড়িমুখো কয়েক হাজার নিত্যযাত্রী আটকে পড়েছেন হাওড়া স্টেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে অশান্ত রিষড়া। সোমবার রাতে দুষ্কৃতীদের তাণ্ডবের ফলে রিষড়া স্টেশনে আটকে পড়ে ট্রেন। তার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফলে হাওড়া স্টেশনে আটকে পড়েছেন হাজার-হাজার নিত্যযাত্রী। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি রেল কর্তৃপক্ষ। ফলে অফিস ফেরত নিত্যযাত্রীদের ক্ষোভ বাড়ছে। সর্বশেষ পাওয়া খবরে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। রিষড়ায় দুষ্কৃতীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ।

রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। পরিস্থিতির অবনতি যাতে না ঘটে তার জন্য ১৪৪ ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। সন্ধে পর্যন্ত শান্তই ছিল রিষড়া। কিন্তু রাত বাড়তেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া স্টেশন। রাত সাড়ে নয়টায় হাওড়া থেকে ছাড়া ব্যান্ডেল লোকাল রিষড়ায় পৌঁছতে প্রচণ্ড বোমাবাজির শব্দ শুনতে পান যাত্রীরা। আতঙ্কে দরজা জানলা বন্ধ করে দেন তাঁরা। চার নম্বর রেল গেট বন্ধ করতে না পারায় ট্রেন ছাড়া যায়নি। স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়।

হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালের পরে বর্ধমান মেন লাইনের আরও চারৃটি ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু রিষড়ায় অশান্তির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে ঘোষংণা করা হয়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ বিষয়ে বলেন, ‘বিক্ষোভকারীরা রিষড়ায় ৪ নম্বর রেল গেট বন্ধ করতে দিচ্ছেন না। রেল বহির্ভূত কোনও কারণে বিক্ষোভ দেখাচ্ছেন ওই ব্যক্তিরা। বিক্ষোভকারীরা রেল গেট বন্ধ করতে না দিলে ট্রেন চলবে কী ভাবে? তাই আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশ-প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে।’

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়