IPL-2023- হার্দিককে চিন্তায় রাখছে দিল্লির পিচ

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার দিল্লি আইপিএল (IPL)-এর ক্যাপিটালসের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স-(GUJRAT TITANS)-কে খেলতে হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। যে মাঠ ডেভিড ওয়ার্নারদের ঘরের মাঠ। সাধারত এই ম্যাচের আগে হার্দিকদের দল যতটা না বিপক্ষ দল নিয়ে চিন্তিত তার থেকে বেশি চিন্তিত পিচ নিয়ে। কেননা এই মাঠের পিচ সাধারণত খুব মন্থর আচরণ করতে থাকে। এবং সেক্ষেত্রে স্পিনাররা বাড়তি একটা সুবিধা পাবে। যা নিয়ে কিছুটা হলেও চিন্তায় গুজরাট দল। কেননা দলে প্রফেসনাল স্পিনার বলতে দুজন। রশিদ ও হার্দিক। এবং এই পিচে কতটা সফলতা পাবেন তা এখনই বলা যাচ্ছে না। কারণ টস একটা বিরাট ফ্যাক্টর।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচে টসে যে দল জিতবে তার ব্যাটিং নেওয়াই উচিত প্রথমে। কেননা পরের দিকে পিচে ফাটল বাড়বে, এবং সে ক্ষেত্রে পিচ যে কি আচরণ করবে তা বলাই বাহুল্য। কাজেই সে ক্ষেত্রে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের টার্গেট খাড়া বিপক্ষকে চাপে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ।

আরও জানতে পড়ুন: হার্দিকদের বিরুদ্ধে আজ কঠিন লড়াই দিল্লিরhttps://www.live.eimuhurte.com/sports/today-match-preview-2/

শুধু পিচ নয়, মাঠের বাইরে হার্দিকদের সবাই এগিয়ে ফেভারিট মনে করলেও, গুজরাট অধিনায়কও খুব চিন্তায় রয়েছেন দিল্লি ম্যাচ নিয়ে। তার কারণ দিল্লি দলটির অতীত রেকর্ড। ওয়ার্নার দল ৭৮টি ম্যাচ খেলে ফেলেছে আইপিএল-এর জন্ম-লগ্ন থেকে এই অবধি। তার মধ্যে প্রথমে ব্যাট করে তাঁরা জয় পেয়েছে ৩৫টি ম্যাচে। এবং রান তাড়া করে জয় পেয়েছে ৪৫টি ম্যাচে। দুটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। এবং এক ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্বও রয়েছে দিল্লির দখলে। ২০১১ সালে পাঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংসে ২৩১ রান করেছিল তারা। কাজেই এ হেন দিল্লিকে নিয়ে একটা বাড়তি চিন্তা থাকছেই হার্দিকের কাছে।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই মাঠের পিচের যা অবস্থা তাতে আজকের ম্যাচে ১৭০ থেকে ১৭৫ রান করতে পারলেই বিপক্ষ দল চাপে পড়বে। এখন দেখার প্রথমে ব্যাট করে কোন দল কত রানের টার্গেট খাড়া করতে পারে বিপক্ষ দলের সামনে।   

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি