আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাটা ফল খেয়ে ডায়েরিয়া আক্রান্ত ৩০, হাসপাতালে ১৫

নিজস্ব প্রতিনিধি: এক অনুষ্ঠানে অংশ নিয়ে খাওয়া দাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়লেন ৩০ জন। খাবারে বিষক্রিয়ার (Food Poison) জেরে ডায়েরিয়ায় (Diarrhea) আক্রান্ত হন তাঁরা। অসুস্থদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে (Hospitalised) ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসনাবাদ ব্লকের আমলানি এলাকায় মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছোলা, বাতাসার জল, তরমুজ ও বিভিন্ন ফলের আয়োজন করা হয়েছিল। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩০ জন। মঙ্গলবার রাত থেকে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন আক্রান্তরা। শিশু,মহিলা ও পুরুষ মিলিয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জেরে ডায়েরিয়া আক্রান্ত হয়েছেন। কাটা ফল খাওয়ার ফলে এই বিষক্রিয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা।

ডায়েরিয়া আক্রান্ত এক রোগী বলেন, ‘আমরা একটি অনুষ্ঠানে অংশ নিয়ে খাওয়া-দাওয়া করি। এরপর আচমকাই কয়েকজনের পেটে ব্যথা, গা গোলানো, বমি শুরু হয়। মোট ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ১৫ জন হাসপাতালে ভর্তি।’

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ