৯০ বছরের জন্মদিনেও ইস্টবেঙ্গল নিয়ে অভিমানী অজয় শ্রীমানি

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮৯ পেরিয়ে শুক্রবারই তিনি পা রাখলেন ৯০ বছরে। তাঁর সময়ের কলকাতা ময়দানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর কেউই বেঁচে নেই বর্তমানে। রয়ে গিয়েছেন শুধু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানি।

ছয়ের দশকে উত্তর কলকাতার আর্মহাস্ট স্ট্রিটের এই যুবক প্রথম পা রেখেছিলেন লাল-হলুদ তাঁবুতে। আদ্যপ্রান্ত মোহনবাগানী হয়েও  তিনি কি করে ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়েছিলেন সেই ইতিহাস সকলেরই জানা। প্রথম দিন গিয়েই ক্লাবকে ভালোবেসে ফেলা। সাক্ষাৎ পাওয়া তৎকালীন কর্তা জ্যোতিষ চন্দ্র গুহর। যিনি সেদিনের সেই তরতাজা যুবককে ক্লাবের লাল-হলুদ তাঁবু দেখিয়ে বলেছিলেন এটি তোমার মায়ের মন্দির। বেশ সেই শুরু পথ চলা।

তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। ধীরে ধীরে ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু এখনও ক্লাবের পরাজয় তাঁকে রীতিমতো দুঃখ দেয়। ৯০ বছর বয়সে এসেও ক্লাবের পরাজয়ে যিনি চোখের জল ফেলতেও দ্বিধাবোধ করেন না একবিন্দুও। শুধু অকপটভাবে বলে যান, হ্যাঁ গো সত্যিই মন থেকে আমি মেনে নিতে পারি না ইস্টবেঙ্গল ক্লাবের এই পরাজয়। কি করেই বা মানব বলো। যে ক্লাবকে মায়ের মতো ভালোবেসেছি, ক্লাবের জন্য সবকিছু ত্যাগ করেছি সেই ক্লাব দিনের পর দিন ট্রফি পাবে না এটা অন্য অনেকে মানতে পারলেও অজয় শ্রীমানি পারে না।

আরও জানতে পড়ুন:  মীরপুর টেস্টে জয়ী শাকিবরাhttps://www.live.eimuhurte.com/sports/bangladesh-win-7-wicket/

হ্যাঁ আমি মন থেকে মানতে পারি না। বয়সের ভারে নতুজানু হয়েও এখনও তিনি ইস্টবেঙ্গলের জন্য ভাবেন, চিন্তা করেন ভাবা যায়। বর্তমান ক্লাবের কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একদা সুধীর-হাবিবদের প্রিয় অজয় দা বলে উঠলেন, ইস্টবেঙ্গল ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। ময়দানে পরিচিতি দিয়েছে, কিন্তু বর্তমান ক্লাবের প্রশাসকরা আমাকে ভুলে গেল। ওঁদের অনেকেই আজ আমার হাত ধরেই পা রেখেছিল লাল-হলুদ তাঁবুতে। এটা আমি কি করে মানবো বলো। কেউ পারে মানতে বলতে বলতেই অজয় শ্রীমানী ফিরে যাচ্ছিলেন হয়তো তাঁর পুরনো দিনগুলিতে। ভাবা যায় একটা সময় এই বাড়িতেই ভারতীয় ফুটবলের কত সুপারস্টারদের আনাগোনা ছিল।  আজ সবই যেন অতীত।

অজয় শ্রীমানিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা ভুলে গেলেও অজয় শ্রীমানীরা ময়দান থেকে কোনওদিন হারিয়ে যাবেন না। কেননা আজ যে তাঁদের বড়ই প্রয়োজন ময়দানে। বাড়ির বিছানায় শুয়ে আজও অজয় শ্রীমানি বেঁচে আছেন তাঁর পুরনো সেই কালজয়ী স্মৃতিকে আঁকড়ে ধরেই। সবশেষে একটাই কথা বললেন, আমি মোহনবাগানী নই, আমি পুরোপুরি ইস্টেবঙ্গল। এই ক্লাবের সমর্থকই হয়েই পৃথিবীতে এসেছি, চলেও যাবো এই ক্লাবের সমর্থক হয়েই।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা