‘স্ত্রীর পর্ণ ভিডিও বানিয়েছেন, আদনান একজন স্বার্থপর, মিথ্যাবাদী’, বিস্ফোরক ভাই জুনায়েদ

আদনান সামি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন কারণ ভারত তাঁকে ভাল বেতন দেয়, যা পাকিস্তান পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য গায়ক আদনান সামি। পাকিস্তানের বংশোদ্ভূত হয়েও দেশ ছেড়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন। তবে এখন তাঁকে দেখলে চেনা দায়। অনেক কেজি ওজন কমিয়ে আজ তিনি সুঠাম চেহারার মালিক। তাঁর কন্ঠে একাধিক আইকনিক গান আজও মানুষ গুনগুন করেন। যাই হোক, সম্প্রতি গায়কের ভাই জুনায়েদ দাদার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনলেন। পাশাপাশি আদনানকে স্বার্থপর ও মিথ্যাবাদী বলেছেন জুনায়েদ, দাবি করেছেন গায়কের জাল ডিগ্রি। জুনায়েদ তাঁর গায়ক দাদার সম্পর্কে আরও কিছু বিস্ফোরক দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে, জুনায়েদ জানান, কীভাবে আদনান তাঁর শিক্ষার শংসাপত্র জাল করে হাজতবাস করে এসেছেন। জুনায়েদের কথিত পোস্টের স্ক্রিনশট এখন ইন্টারনেটে ভাইরাল। যেখানে জুনায়েদ আরও জানান, “আদনান সামি ১৯৬৯ সালের ১৫ আগস্ট রাওয়াল পিন্ডির একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছেন। আমরা একই হাসপাতালে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেছি। কিন্তু আদনান ইংল্যান্ডে জন্মগ্রহণ করার দাবি করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি ইংল্যান্ড থেকে নয়, লাহোর থেকে তাঁর পড়াশোনার ডিগ্রি অর্জন করেছিলেন।”

জুনায়েদের আরও বলেন, “আদনানের ভাই হয়েও আমার সংগীত কেরিয়ারে কোনও সহায়তা করেনি। তবে আমি জানি আমার প্রতিভা আছে এবং আমি গান গাইতে পারি। আদনানের চেয়ে আমার কণ্ঠ আরও ভাল। কিন্তু তিনি কখনই পাত্তা দেননি এবং স্বার্থপর ছিলেন। তিনি আমাকে কখনও ভারতে লঞ্চ করেননি! তিনি ভয় পেয়েছিলেন যে, আমি তাঁকে কেরিয়ারের দিকে ছাড়িয়ে যেতে পারি। এখন কিছু না করে ঘরে বসে আছি! আমার এই অসফলতার কারণ আদনান সামিই। আদনান তাঁর দ্বিতীয় স্ত্রীর পর্ণ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।”

জুনায়েদ আরও অভিযোগ করেছেন যে, “আদনান সামি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন কারণ ভারত তাঁকে ভাল বেতন দেয়, যা পাকিস্তান পারেনি।” আদনানকে কানাডা জেলে থাকার কারণে কীভাবে তাঁদের বাবা রাষ্ট্রদূতের পদ হারান। তবে জুনায়েদ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করার পর মুছে দেন। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল