মাঝ আকাশে আচমকাই বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ যাত্রীর

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লি-বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যত কাণ্ড ইন্ডিগো এয়াতরলাইন্সের বিমানে। কয়েকদিন আগেই মাঝ আকাশে এক বিমান বালার শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছিলেন এক মদ্যপ যাত্রী। আর এবার বিমানের জরুরি দরজার খোলা চেষ্টা করলেন এক মত্ত যাত্রী। যদিও দরজা খোলার আগেই ওই যাত্রীকে নিরস্ত করেন বিমান কর্মীরা। বিমান মাটিতে অবতরণের পরেই ওইউ গুণধর মদ্যপ যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে্। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরুগামী বিমানে।

ইন্ডিগো এয়ারলাইন্সের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল সাতটা ৫৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল ৬ই-৩০৮ নম্বর বিমানটি। ওই বিমানের এফ-১৮ আসনের যাত্রী ছিলেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা প্রতীক। সব যাত্রীরা যখন নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত তখন আচমকাই ওই যাত্রী গুটি গুটি পায়ে জরুরি দরজার দিকে এগিয়ে যান। মাঝ আকাশেই জরুরি দরজা খোলার জন্য টানাটানি করেন। চোখের সামনে ওই ঘটনা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বিমানের অন্য যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতীক। বিমান ক্রুরা শেষ পর্যন্ত প্রতীককে নিরস্ত করেন এবং পাইলটের গোচরে আনেন বিষয়টি।

সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই প্রতীককে নামিয়ে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গিয়ে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করে দেখা যায়, প্রচুর মদ্যপান করেছেন তিনি। কীভাবে একজন অপ্রকৃতিস্থ যাত্রীকে বিমানে চড়তে দেোয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের