ডাম্পারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১ জনের, আশঙ্কাজনক আরও ১

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। গুরুতর জখম হয়েছেন ডাম্পারের খালাসিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে নদিয়ার চাকদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতার কাছে পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে আলু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। গুরুতর জখম হয়েছেন ডাম্পারের খালাসিও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ নলহাটি থেকে একটি পাথর বোঝাই ডাম্পার চাকদার দিকে আসছিল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ১৪ চাকার একটি আলু বোঝাই ট্রাক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পারটি ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে। বিকট শব্দ হয়। তড়িঘড়ি স্থানীয় দোকানদার ও পথচলতি সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এসে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। মরাত্মকভাবে জখম হয়েছেন ডাম্পারের খালাসিও। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত খালাসিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত ডাম্পার চালকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা আলুর ট্রাকের চালকের খোঁজ শুরু করেছে তদন্তকারীরা। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?