চাকরি গেল কোর্টনি ওয়ালসের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই কারণেই বুধবার ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার কোর্টনি ওয়ালসকে।

এই প্রসঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ওয়ালশ এবং তাঁর সহযোগীদের জায়গায় কাদের হাতে পরবর্তী দায়িত্ব তুলে দেওয়া হবে সেই কাজও শীঘ্রই শুরু হবে। মহিলাদের অনুর্ধ্ব ১৭ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের খারাপ পারফরম্যান্সের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিলাদের এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, ইংল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে হার এবং পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার ওয়ালসের দল গ্রুপে তৃতীয় স্থানে থেকেই শেষ করে বিশ্বকাপের অভিযান।

আরও জানতে পড়ুন: নতুন নজির গড়লেন হালান্ডhttps://www.live.eimuhurte.com/sports/champions-league-2022-23-new-reord/

প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার কোর্টনি ওয়ালশ এই দায়িত্ব নিয়েছিলেন ২০২০ সালের অক্টোবর মাসে। তাঁর প্রশিক্ষণেই ওয়েস্ট ইন্ডিজ দল হোম এবং অ্যাওয়ে  ম্যাচে জয় পায় পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে ভালো পারফরম্যান্সের জন্য মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে খেলার সুযোগ পায়। কিন্তু বিশ্বকাপেও তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পরাজয় হার মানতে বাধ্য হয়।

এরপই বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আইসিসি-র হল অফ ফ্রেমের সদস্য কোর্টনি ওয়ালশ ও তাঁর সহযোগী রবার্ট স্যামুয়েল এবং কলিমোর-এর সঙ্গেও নতুন চুক্তি করা হচ্ছে না।

উল্লেখ্য বছর ৬০-এর এই ক্যারিবিয়ান পেসার তাঁর কোচিং জীবন শুরুর প্রথমে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আইপিএল-এর আসরেও কিংসে পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্বও সামলাতেও দেখা গিয়েছেন তাঁকে।

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি