আমেরিকায় ১ বিলিয়ন ডলার জালিয়াতিতে দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত দুই এক্সিকিউটিভ

১ বিলিয়ন মার্কিন ডলার কর্পোরেট জালিয়াতি করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার শিকাগো-ভিত্তিক একটি স্টার্ট-আপ সংস্থার দুই ভারতীয় বংশোদ্ভূত এক্সিকিউটিভকে অর্থ জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত করল আমেরিকার আদালত। সংস্থার ক্লায়েন্ট, ঋণদাতা এবং বিনিয়োগকারীদের সঙ্গে ১ বিলিয়ন মার্কিন ডলার কর্পোরেট জালিয়াতি করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের বিচারে অবশেষে দুই ভারতীয় বংশোদ্ভূত এক্সিকিউটিভকে দোষী সাব্যস্ত করল আমেরিকার আদালত।

স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা আউটকাম হেলথের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও ঋষি শাহকে ২২টি অভিযোগের মধ্যে ১৯টিতে দোষী সাব্যস্ত করেছে আদালত। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সভাপতি শ্রদ্ধা আগরওয়ালকে (Shradha Agarwal) ১৭টি অভিযোগের মধ্যে ১৫টিতে দোষী সাব্যস্ত হয়েছেন। পাশাপাশি প্রাক্তন মুখ্য অপারেটিং অফিসার ব্রাড পারডি (Brad Purdy) ১৫টির মধ্যে ১৩টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ১০ সপ্তাহ ধরে বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার বিচারক তাঁদেরকে দোষী সাব্যস্ত করেছেন।

৩৭ বছর বয়সী ঋষি শাহ যে ১৯টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলি হল, পাঁচটি মেইল সংক্রান্ত ​​জালিয়াতি, ১০টি বার্তা সংক্রান্ত জালিয়াত, দুটি ব্যাঙ্ক জালিয়াতি এবং দুটি অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ। অন্যদিকে ৩৭ বছর বয়সী শ্রদ্ধা আগরওয়াল (Shradha Agarwal) যে ১৫টিতে দোষী সাব্যস্ত হয়েছেন, সেগুলি হল পাঁচটি মেইল ​​জালিয়াতি সংক্রান্ত, আটটি বার্তা সংক্রান্ত জালিয়াতি এবং দুটি ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ