ভাতিন্ডায় আরও এক সেনা জওয়ানের মৃত্যু

অস্ত্র নিয়ে সেন্ট্রি ডিউটিতে ছিলেন ওই জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের ভাতিন্ডায় আরও এক সেনা জওয়ানের মৃত্যু হল। তবে গতকাল বুধবার ৪ জওয়ানের মৃত্যুর ঘটনার সঙ্গে ওই জওয়ানের মৃত্যুর কোনও যোগ নেই বলে সেনার তরফে জানানো হয়েছে। বন্দুকের গুলিতে আহত হয়ে জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, ভাতিন্ডায় সেনা ছাউনির অন্য একটি ইউনিটে ছিলেন মৃত জওয়ান। ২০ বছর বয়স তাঁর। পুলিশের তরফে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গতকাল যে সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তিনি পৃথক ইউনিটের ছিলেন। এই ঘটনার সঙ্গে অন্য চার জওয়ানের মৃত্যুর ঘটনার কোনও সম্পর্ক নেই। এটি বন্দুকের গুলির আঘাত, দেহের ময়নাতদন্ত করা হবে। সেনাবাহিনী জানিয়েছে, ওই জওয়ান দুর্ঘটনাজনিত কারণে গুলি লেগে মারা গেছে। আমরা ঘটনার তদন্ত করছি, আমাদের তদন্তকারী আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন।’

সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১২ এপ্রিল ২০২৩ তারিখে আনুমানিক বিকেল সাড়ে ৪টে নাগাদ একজন সেনা বন্দুকের গুলিতে জখম হয়ে মারা যান। অস্ত্র নিয়ে সেন্ট্রি ডিউটিতে ছিলেন ওই জওয়ান। জওয়ানের পাশ থেকে অস্ত্র এবং কার্তুজের কেস পাওয়া গেছে।’ তাঁকে অবিলম্বে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের