রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, রাজ্যপালের

পাশাপাশি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর শান্তি কামনা করে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

শনিবার রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এসো এসো এসো হে বৈশাখ। শুভ নববর্ষ ১৪৩০। নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক আপনাদের সকলের জীবন। শান্তি-সম্প্রীতি-সৌহার্দের বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।’ এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে। নতুন বছর রাজ্যবাসীর জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, সেই কামনা করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

প্রসঙ্গত শুক্রবার কালীঘাট ও নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুজো দেওয়ার পর শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ‘নববর্ষের প্রাক্কালে আজ কালীঘাট মন্দির ও নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দিলাম এবং সকল বিশ্ববাসী তথা মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় ব্রতী হলাম। পরমেশ্বরের স্নেহাশিসে নতুন বছরের প্রতিটি দিন সকলের হয়ে উঠুক আলোকময়। সুখ, সমৃদ্ধি, আনন্দের পরশ পাক প্রতিটি পরিবার। শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি হৃদয়। সকল আসুরিক শক্তির বিনাশ হোক, মানবতার সুরে অনুরণিত হোক গোটা সমাজ।‘

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা