বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকের সঙ্গে হাত ধরায় গোঁসা হয়েছে ডিএমকের। সেই কারণে আগামিকাল, সোমবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবে না বলেই ঘোষণা করেছিল স্ট্যালিনের দল। এবার কংগ্রেসকে বিঁধে বৈঠকে যোগ দেওয়ার আগে বেঁকে বসল ইন্ডিয়া জোটের আরও এক শরিক সিপিআইএম। সোমবারের বৈঠকে আদৌ তাঁদের কোনও প্রতিনিধি যোগ দেবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। সিপিআইএম চটেছে কংগ্রেসের আচরণে। কেন্দ্রের এনডিএ সরকার যেভাবে কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়ে হেনস্তা করেছে, তার বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেনি হাত শিবির। উল্টে কেরলমে বিধানসভার ভোটে প্রচারে গিয়ে বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি। বাম শিবিরের দাবি, শরিক দলের নেতার থেকে এহেন মন্তব্য কাম্য নয়। এতে তাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

গোটা বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস সভাপতি মল্লিকাজুর্ন খাড়্গেকে চিঠি লিখেছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক মারিয়ান আলেকজান্ডার বেবি। শুধুই কংগ্রেস সভাপতি নয়, ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিকের নেতার কাছেও সেই চিঠি পাঠিয়েছেন তিনি। এমনটা জানা গিয়েছে সূত্র মারফত। বিজেপির সঙ্গে সেটিং রয়েছে সিপিআইএম-এর। কেরলমে বিধানসভা নির্বাচনে প্রচারের সময়ে কংগ্রেস নেতা-নেত্রী রাহুল-প্রিয়াঙ্কা গান্ধি ও মল্লিকাজুর্ন খাড়্গে বারবার এই কথাই বলেছেন। এমনকী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গোপনে চুক্তি করেছেন বলে একাধিক জনসভা থেকে প্রচার করেছেন রাহুল। তাতেই ঘোর আপত্তি দেখিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক। তাঁর মতে এতে কেরলমে বাম দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কোনও শরিক দলের বিরুদ্ধে এমন কথা বলা যায়না বলেই চিঠিতে উল্লেখ করেছেন বেবি। চিঠিতে তিনি, রাহুল-প্রিয়াঙ্কা গান্ধি ও খাড়্গের মন্তব্য়ের তীব্র বিরোধিতাও করেছেন। কেরলমে কীভাবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের বিরুদ্ধে বামদল লড়ছে তার উদাহরণও চিঠিতে দেন এই বাম নেতা।

আরও পডুন: ‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

যদিও কেরলমের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাস পর হঠাৎ বাম শিবিরের এই উপলব্ধি কেন? সবকিছুর মূলেই কী বিজয়নের বাড়িতে ইডির হানার বিষয়টি রয়েছে। চর্চা জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতির কাদা ইতিমধ্যেই বিজয়নের গায়ে লেগেছে। সেই বিষয় থেকে পিঠ বাঁচাতেই অজুহাত দেখিয়ে ইন্ডিয়া জোট ছাড়ার কথা ভাবছে সিপিআইএম। বিজয়নের দুর্নীতি ঢাকতেই বিজেপির সঙ্গে জোট করে আদপে বিরোধী জোট ইন্ডিয়ার ক্ষতি করতে চাইছে বাম শিবির। এমনটাই মত রাজনৈতিক মহলের। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস শিবির। এক বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘দেখুন মারিয়ান আলেকজান্ডার বেবি আমাদের সভাপতিকে চিঠি লিখেছেন। বিষয়টি আমরা দেখে নিচ্ছি।’

অপরদিকে কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও। ঝাড়খণ্ডে রাজ্য়সভার দুটি আসনের মধ্যে একটিতে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এমনটাই অভিযোগ হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। সেই ইস্যুতেই ক্ষুব্ধ হেমন্ত সোরেন। তাঁর সেই ক্ষোভের কথা কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ইস্যুতে আদৌ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আগামিকালের বৈঠকে যোগ দেবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নয়।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা