চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রোপলিটনের তৃণমূল ভবন খালি করতে এবার থানার দ্বারস্থ হতে চলেছেন ওই জমির মালিক মনোতোষ সাহা ওরফে মন্টু। ২০২৫ সালে তৃণমূলের সঙ্গে বাড়ি নিয়ে চুক্তি শেষ হয়ে গিয়েছে। এক বছর কেটে গেল বাড়ি ছাড়েনি তৃণমূল। তাই জমির মালিক সোমবার থানায় গিয়ে দলের বিরুদ্ধে জেনারেল ডায়েরি(GD) করবেন। এই জমির মালিক মনোতোষের সংস্থা তৃণমূলের কর্মসূচিতে এতদিন মাইক সহ ডেকোরেটরস এর জিনিসপত্র সরবরাহ করত। কিন্তু বর্তমানে সেই মালিকের অভিযোগ নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে তার পরেও চুক্তি শেষ হয়ে গেলেও বাড়ি ছাড়ছে না তৃণমূল। তাই তিনি পুলিশের দ্বারস্থ হবেন। সাইন্স সিটি সংলগ্ন ইএম বাইপাসের(EMBy Pass) ধারে উত্তর পঞ্চানন গ্রামে ছিল তৃণমূলের মূল কার্যালয়।

সেটা নতুন করে ভেঙে তৈরি করা হচ্ছে, সেই জন্য দু হাজার একুশ সালের মেট্রোপলিটনে মনোতোষের বাড়িতে অস্থায়ী কার্যালয় তৈরি করে তৃণমূল। ২০০৫ সালে তৃণমূলের সঙ্গে বাড়ি নিয়ে চুক্তি শেষ হয়ে গেছে। এক বছর কেটে যাওয়ার পরেও বাড়ি ছাড়ছে না তৃণমূল নেতৃত্ব। মনোতোষ এর দাবি, তিনি ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই তৃণমূলকে বাড়ি ছাড়তে বলেছিলেন ।কিন্তু তৃণমূলের তরফে কোন সাড়া দেওয়া হয়নি। বিগত তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন কলকাতা সহ যত জায়গায় তৃণমূলে কর্মসূচি হতো সেখানে মাই মন্দবের জিনিসপত্র চেয়ার টেবিল সবকিছুই মডার্ন ডেকোরেটার্স সরবরাহ করত।

এই ডেকোরেটার্সের কর্ণধার মনোতোষ সাহা(Manotosh Saha)। তৃণমূলের আমলে একের পর এক এক সভা-সমিতির ডেকোরেটার্সের চুক্তি পেয়েছিলদক্ষিণ কলকাতার এই সংস্থা। একাধিক সরকারি কর্মসূচির বরাত পেয়ে ফুলে ফেঁপে উঠেছিল। এমনটাই কটাক্ষ বিজেপির একাংশের। যদিও ওই ডেকোরেটর সংস্থার দাবি অনেক কর্মসূচির টাকায় তারা ঠিকমতো পাননি। বারবার চেয়েও সেইসব টাকা মেলে নি। এখন বাড়ি ছাড়ার বিষয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হচ্ছে না। তাই সোমবার কলকাতা পুলিশের দ্বারস্থ হবেন বাড়ির মালিক।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের