সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে বসলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল।  বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। প্রাক্তন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মেয়াদ শেষের দিকে ক্রিকেটের ময়দানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হয়েছিল। সেই চিড় ধরা সম্পর্ক তামিম ইকবাল কতটা ঠিক করতে পারেন সেই দিকে নজর থাকবে সকলের।   

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষে এই তথ্য জানা গিয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামসংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়। তারপরেই ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০টি এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮টি ভোট। 

আরও পড়ুন: কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিম ইকবাল। সহ-সভাপতি হয়েছেন  ফাহিম সিনহা। ক্লাব ক্যাটাগরি থেকে থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ। প্রসঙ্গত, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বাংলাদেশের এশিয়া কাপ আয়োজন করার কথা। সেখানে ভারত খেলতে না চাইলে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কা বা দুবাইতে স্থানান্তরিত করা যেতে পারে। বাংলাদেশে ভারতীয় টিমকে খেলতে আসার জন্য  তামিম ইকবাল রাজি করাতে পারেন কিনা সেই দিকেও সকলের নজর থাকবে।   

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার