বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এবার বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার চুঁচুড়া-মগড়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তাপস চক্রবর্তী। ধৃত তৃণমূল নেতা চক্রবর্তী চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

অভিযোগ, গত জানুয়ারি মাসে মগড়া বিডিও অফিসে এসআইআর এর কাজ চলার সময় বিজেপি কর্মীদের মারধর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি, বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সন্দীপ সাধুখাঁকে তাড়া করে মারতেও দেখা যায় সেই সময়। পরে পাঁচ লাখ টাকা তোলা চেয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সন্দীপ সাধুখাঁ মগড়া থানায় অভিযোগ করেন। গতকাল অর্থাৎ শনিবার (৫ জুন)  উত্তেজিত জনতা তাপস চক্রবর্তীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তৃণমূল নেতাকে রাস্তায় খালি গায়ে একটি উত্তরীয় চাপিয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার (৭ জুন) ধৃত তৃণমূল নেতাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন-শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

এই ঘটনাকে নিয়ে সন্দীপ সাধুখাঁ বলেন, তোলাবাজি, গুন্ডামি, মস্তানি,  বিজেপি কর্মীদের মারধর, সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে বেড়াত তাপস। তাপস চক্রবর্তী ব্লক সভাপতি ছিল। আমরা চাইছি ওর যথাযথ শাস্তি হোক। মুখ্যমন্ত্রী বলেছেন আইন হাতে তুলে নেবেন না প্রশাসনের হাতে তুলে দিন। সেটাই করা হচ্ছে। ব্রাহ্মণের সন্তান তো শরীরে পৈতে রয়েছে।তাই গায়ে উত্তরীয় দেওয়া হয়েছিল।

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের