যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বাংলায় থাকা অনুপ্রবেশকারীদের   কড়া বার্তা দিয়েছেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে এপার বাংলায় যারা এসে বসবাস করছেন তাঁদের দ্রুত নিজেদের দেশে ফিরতে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরেই ভারত-বাংলাদেশ সীমান্তে আরও কড়া হয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া জোরদার করেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে আটক বা হোল্ডিং সেন্টার। এই আবহে সীমান্ত দিয়ে মহিলা ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে ৬০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। 

সূত্রের খবর, এর আগে একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করেননি। চারটি পর্যায়ে  বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা ধরে সীমান্ত পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। এমনকি সীমান্তরক্ষী বাহিনীকে এই কাজে  স্থানীয় বাসিন্দারাও সাহায্য করছেন। বিজিবি জানিয়েছে, গত বুধবার (৩ জুন) থেকে শনিবার (৬জুন) পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। অভিযোগ, ২০০ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর সরকারের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছে না তারেক রহমানের সরকার। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন,  ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের ২৬ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ৪ হাজার ৪৮৭ কিলোমিটার জুড়ে নজরদারি জোরদার করতে ৬০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।  চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।  

আরও পড়ুন: নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

উল্লেখ্য, সীমান্তে এই উত্তাপের মধ্যেই  ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের শীর্ষ আধিকারিকদের মধ্যে বৈঠক হবে। চার দিনের এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি। সূত্রের খবর, ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধিদলে থাকছেন বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার এ এস এম নাসের, বিজিবি সদর দফতরের পরিচালক ও স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-মহাপরিচালক ও কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, বিজিবি সদর দফতরের পরিচালক ও স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং বিজিবি মহাপরিচালকের এডিসি ও উপ-পরিচালক ক্যাপ্টেন রফিক সালিহিন। 

 

 

 

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন