ঈদের আগে বর্ধিত অ্যাড হক বোনাস পেলেন মুসলিম কর্মচারীরা

ঈদের আগে অ্যাড হক বোনাস হিসাবে ৫৩০০ টাকা করে পেয়ে গেলেন রাজ্য সরকারের মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা। পেলেন অনান্যরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস(Ad Hoc Bonus) বাড়ানো হচ্ছে। সেই মতো ঈদের আগে সেই বর্ধিত হারে অ্যাড হক বোনাস পেলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। রাজ্যের অর্থ দফতরের সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে ঈদের আগেই রাজ্যের কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের(Muslim Community) সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মচারীরা মাথাপিছু ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পাচ্ছেন। গতবার অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ৪,৮০০ টাকা। এ বার তা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানা পুরসভায় ক্ষমতা দখলে উদ্যোগী বিজেপি

রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের দাবি, বাম সরকারের আমলে খুব সামান্য অ্যাড হক বোনাস পেতেন সরকারি কর্মীরা। ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ১,০০০ টাকা বোনাস ঘোষণা করেছিল। যার প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। বাম সরকার বিদায় নেওয়ার আগে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ২,০০০ টাকা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বোনাসের অঙ্ক বাড়িয়ে ২,১০০ টাকা করা হয়। সেটাই বাড়তে বাড়তে ২০২২ সালে হয়েছিল ৪,৮০০ টাকা। আর এ বার তা আরও ৫০০ টাকা বেড়ে হলো ৫,৩০০। যাঁদের বেতন মাসিক ৩৮ হাজার টাকার মধ্যে ছিল, গত বছর পর্যন্ত তাঁরাই এই বোনাস পেতেন। এ বছর বেতনের ঊর্ধ্বসীমা হয়েছে ৩৯ হাজার টাকা। তাই গতবারের থেকে এবার আরও বেশি পরিমাণে রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পেয়েছেন বা পেতে চলেছেন।

আরও পড়ুন শুভেন্দুর হুমকিতে ভীত নয় তৃণমূল, আশঙ্কার চোরাস্রোত বিজেপিতেই

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের মতো। এঁদের এক তৃতীয়াংশ ঈদ ও দুর্গাপুজোর সময়ে এককালীন বোনাস পান। নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে এখন বেশিরভাগ সরকারি কর্মীই ৩৯ হাজারের বেশি বেতন পান। ফলে তাঁরা অ্যাডহক বোনাস পান না। এখন মূলত Group-D ও Lower Division Clerk হিসেবে যাঁরা সদ্য কাজে যোগ দিয়েছেন, তাঁরাই এই সুবিধে পেয়ে থাকেন। যাঁরা অস্থায়ী ভিত্তিতে সরকারি দফতরে কাজ করেন, তাঁরাও অ্যাড হক বোনাস পান। প্রতি মাসে তাঁরা যে মজুরি বা পারিশ্রমিক পান, তার সম অঙ্কের টাকা বোনাস হিসেবে পান অস্থায়ী কর্মীরা। তবে সেটা ৫,৩০০ টাকার বেশি নয়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন