কোভিডে ২ বছর আগে মৃত ব্যক্তি ফিরলেন বাড়িতে

২ বছর আগে কোভিডে মারা যান কমলেশ। কিন্তু শনিবার তিনি ফিরে এসেছেন বাড়িতে। তাহলে ২ বছর আগে কে মারা গিয়েছিল! কার দেহই বা দাহ হয়েছিল!

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডে(Covid) আক্রান্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছিল খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) রাজ্যের চিকিৎসকেরা। এমনকি হাসপাতাল থেকে পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়াও হয়েছিল। সেই দেহ দাহ করার পাশাপাশি তাঁর শ্রাদ্ধানুষ্ঠানও সম্পন্ন করেছি, তাঁর পরিবার। কিন্তু হঠাৎ করেই সেই ব্যক্তি ফিরলেন আত্মীয়ের বাড়িতে। প্রথমে তাঁকে দেখে সবাই ভূত ভাবলেও পরে বুঝতে পারেন কোথাও একটা গলদ হয়েছে। মারা যাননি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ধার জেলার বাসিন্দা ৩৫ বছরের কমলেশ পতিদার(Kamlesh Patidar)।  

আরও পড়ুন আতিক আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় ট্যুইট ক্ষুব্ধ মমতার

জানা গিয়েছে, শনিবার কমলেশ হুট করে ফিরে আসেন তাঁর এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে খবর যায় তাঁর নিজ পরিবারের কাছে। ছুটে আসেন তাঁরাও। এসে দেখেন কমলেশ মোটেও মারা যাননি। বহাল তবিয়তেই বেঁচে আছেন। কিন্তু এই ২ বছর তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, সেই বিষ্যয়ে কিছুই বলতে পারেননি কমলেশ। উল্লেখ্য ২০২১ সালে কমলেশ কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন গুজরাতের(Gujrat) ভাদোদারার(Vadodara) সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন। পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলেও দেওয়া হয়। সেক্ষেত্রেই এখন প্রশ্ন উঠছে, কীভাবে এই ঘটনা ঘটল? কেই বা তাহলে সেই সময়ে মারা গিয়েছিল আর কার দেহই বা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সরকারি স্কুল-কলেজে ছুটি

তবে কমলেশের পরিবারের ধারনা, চিকিৎসকেরা যাকে মৃত বলে ঘোষণা করেছিলেন তাঁর নামও হয়তো কমলেশ পতিদার। আর সেই সময় যেহেতু দূর থেকে শুধুমাত্র মৃতদেহের মুখ দেখে শনাক্ত করতে হতো, তাই তাঁরাও হয়তো ভাল করে ওই দেহ শনাক্ত করতে পারেননি। কিন্তু এটাও প্রশ্ন এই ২ বছর কমলেশ ছিলেন কোথায়? কেনই বা আগে বাড়ি ফিরে আসেননি। এই সব প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল