Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপিকে রামধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

গতকাল রবিবারই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন জগদীশ শেট্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্য বিধানসভার ভোটের মুখেই রামধাক্কা খেল বিজেপি। সোমবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। দলের রাজ্য কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়া, কর্নাটক কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা। লিঙ্গায়েত সম্প্রদায়ের অন্যতম মুখ শেট্টারের যোগদানের ফলে রাজ্যে কংগ্রেস অনেকটাই লাভবান হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আসন্ন বিধানসভা ভোটে সাংসদ-বিধায়কদের ছেলে-মেয়ে, ভাই, স্ত্রীদের মনোনয়ন দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে মনোনয়ন দেয়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন লিঙ্গায়েত সম্প্রদায়ের অন্যতম মুখ। ক্ষোভ প্রশমনে শেট্টারকে দিল্লিতে ডেকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়ে রাজ্যে ফিরে এসে রবিবারই বিধায়ক ও বিজেপির প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেন শেট্টার।

তার পরেই তাঁকে দলে নিয়ে আসার জন্য ঝাঁপান কংগ্রেস রাজ্য নেতৃত্ব। তাতে সফলও হন তাঁরা। এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক রক্ত-ঘাম ঝরিয়ে রাজ্যে বিজেপিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাতে আমি কষ্ট পেয়েছি। প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার আগে দলের কেউ এ বিষয়ে কথা বলার মতো সৌজন্য দেখাননি। দলে আমার প্রয়োজন নেই বলে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই কংগ্রেসে যোগ দিলাম।’

 

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি