অভিষেককে এখনই জেরা করতে পারবে না ইডি-সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী ২৪ এপ্রিল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই-ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই-ইডি। আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন জেরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে ইডি। কলকাতা পুলিশেও এ বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। ওই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ওই চিঠির বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিল ইডি। গত শুক্রবার বিচারপতি জানিয়ে দেন, প্রয়োজনে কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে সিবিআই-ইডি। পাশাপাশি ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আইনজীবীরাও বিস্মিত হন। আইনজীবীদের একাংশের মতে, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় একতরফা নির্দেশ দিয়েছেন।’ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা আক্রমণের পথে গিয়ে বলেন, ‘বিচারপতির চেয়ার থেকে নেমে সরাসরি রাজনীতিতে যুক্ত হন বিচারপতি গঙ্গোপাধ্যায়।’ কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ওই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের