‘ঋতুস্রাব’-এর সময়ে বাবা হয়ে ওঠেন আমার সর্বশ্রেষ্ঠ গাইড’: সুম্বুল তৌকির খান

আমি জীবনে এখনও পর্যন্ত, অন্য কারুর সমর্থন বা নির্দেশনা অনুভব করিনি। প্রথমবার যখন আমার পিরিয়ড হয়েছিল, তখন আমার বাবা ছিলেনআমাকে গাইড করার জন্য আমার আশেপাশে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকালকার যুগে নারী-পুরুষের কোনও বিভেদ নেই। একজন পুরুষের থেকেও নারীরা এখন উপার্জনে সমান সমান। তবে অর্থের দিক দিয়ে নারী-পুরুষের কোনও বিভেদ নাহলেও শারীরিক গঠনের দিক দিয়ে উভয়েই আলাদা। নারীদের বিশেষত্ব ‘ঋতুস্রাব’ বা পিরিয়ডস্। প্রতিমাসেই এই মাসিক প্রক্রিয়া এক পাঁচ দিনের জন্যে এঁটে বসে সকল নারীদের শরীরে। যার জন্যে অনেক সময়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় নারীদের। কর্মস্থলে যাওয়ার জন্যে বিভিন্ন ট্রাম-বাসে যাতায়াত, নিয়মিত শরীরচর্চা করা প্রভৃতি। একটা বয়সে ঋতুস্রাব বা ‘পিরিয়ডস্’ সব মেয়েদেরই হয়। যেটির মধ্যে খোদাই করা রয়েছে মাতৃত্ব।

তবে সকল মেয়েদের কাছে ঋতুস্রাবের প্রাথমিক পর্যায়ে মায়েদের ভূমিকাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাবাদের কোনও ভূমিকা থাকেনা বললেই চলে। কিন্তু অভিনেত্রী সুম্বুল তৌকির খানের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়েছিল। বিগ বস ১৬-এর থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন সুম্বুল। সম্প্রতি নিজের বাবার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর সেই বিষয়ে মুখ খুলেছে অভিনেত্রী।

এক আলাপচারিতায় বাবার সম্পর্কে সুম্বুল জানালেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমার বাবা খুব বোধগম্য একজন মানুষ, আমার ৬ বছর বয়স থেকে, তিনি আমাকে স্বাধীনভাবে দেখাশোনা করছেন। তিনি আমাদের সবাইকে একা হাতে বড় করেছেন। ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য প্রস্তুত করা, রান্না করা। আমাদের প্রাতঃরাশ, বাড়ির দেখাশোনা, বা নিজের নাচের স্কুল চালানো, সবকিছু একাই করেছেন।” তবে মেয়ে সন্তান বড় করার পেছনে একজন বাবা হিসাবে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে ছিলেন তিনি।

এরপরই সুম্বুল তাঁর প্রথম পিরিয়ডের কথা মনে করে বলেন, “আমি জীবনে এখনও পর্যন্ত, অন্য কারুর সমর্থন বা নির্দেশনা অনুভব করিনি। প্রথমবার যখন আমার পিরিয়ড হয়েছিল, তখন আমার বাবা ছিলেনআমাকে গাইড করার জন্য আমার আশেপাশে ছিলেন।” সুম্বুলের বাবা-মা খুব অল্প বয়সে আলাদা হয়ে যান, তাঁদের সিদ্ধান্তকে অভিনেত্রী অত্যন্ত সম্মান করেন, তাই এই বিষয়ে বাবাকে কখনও প্রশ্ন করেননি। সুম্বুল বর্তমানে বিখ্যাত মুম্বই টিভি অভিনেত্রীদের মধ্যে একজন। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!