আজানে মুগ্ধ, রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফিলিপিনো ‘সেলিব্রেটি’

সেলিব্রেটি মুসলিম ধর্ম গ্রহণ করার পরে নিজের নাম রেখেছেন জয়নাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ফিলিপিনো নারী। তাঁর মন কেড়েছিল আজানের সুর। আর সেই সুরে আকৃষ্ট হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করলেন টিকটক সেলিব্রেটি। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৮ লক্ষ। দুবাইয়ে বসবাসকারী এই সেলিব্রেটি মুসলিম ধর্ম গ্রহণ করার পরে নিজের নাম রেখেছেন জয়নাব।

প্রখ্যাত টিকটকারের নাম আগে ছিল ফিয়োনা জেমস। তাঁর ইসলামের প্রতি আকর্ষণ বাড়িয়েছিলেন পাকিস্তানি সেলিব্রেটি টিকটকার সালমান। সালমানের ফলোয়ার ২০ লক্ষ। তিনিই জয়নাব (ফিয়োনা)কে ইসলাম ধর্মের অনেক তথ্য জানিয়েছিলেন। আর বন্ধু’র কাছ থেকে সব শুনেই ফিলিপিনো নারীর মন কাড়ে ‘শান্তির ধর্ম’। ধর্ম পরিবর্তনের এই ভিডিও ভাইরাল হয়েছে টিকটক  সহ বিভিন্ন সমাজ মাধ্যমে।

জানা গিয়েছে, ফিলিপাইনের রাজধানী মায়ানিলাতে থাকতেন ফিয়োনা। সেখান থেকে দীর্ঘ ৮ বছর আগে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে থাকতে থাকতে শুনতেন মসজিদে ৫ ওয়াক্ত নামাজ। সেই সুরেই আকৃষ্ট হন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আজান শুনলেই আলাদা শান্তি অনুভূত হয়। শুনে শুনেই কিছু শব্দও মুখস্থ করে ফেলেছিলেন তিনি। সেই থেকেই ইসলাম ধর্মের প্রতি টান বাড়তে থাকে। তাই স্বেচ্ছায় তিনি এই ধর্ম নিয়েছেন। এতে খুশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। তিনি জানাচ্ছেন, এখন দুবাইয়ের ‘সাতওয়া ইসলামিক ইনফরমেশন সেন্টার’-এ  অনলাইন ক্লাস করে ইসলাম ধর্ম নিয়ে জ্ঞান আরোহণ করছেন। মুখস্থ করছেন ‘সুরা’।

আর যেই বন্ধু তাঁকে ইসলাম নিয়ে আকৃষ্ট করেছেন সেই সালমান কী বলছেন? জনপ্রিয় টিকটকার জানাচ্ছেন, তাঁরা ৫ বছরের বন্ধু। ফিয়োনা (জয়নাব) তাঁকে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করতেন। তারই উত্তর দিতেন সালমান। তারপর জয়নাব নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক