এসসিও সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন বিলাওয়াল ভুট্টো

আগামী ৪-৫ মে গোয়ার পানাজিতে এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক বসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দুই দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই চললেও সাংহাই সহযোগিতা সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আজ বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ এ খবর জানিয়েছেন। ২০১৪ সালের পরে এই প্রথম কোনও পাক মন্ত্রী ভারতের মাটিতে পা রাখতে চলেছেন।

আগামী ৪ ও ৫ মে গোয়ার পানাজিতে সাংহাই সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক বসছে। ওই বৈঠকে যোগ দিতে চিন ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু ওই আমন্ত্রণে সাড়া দেওয়া হবে কিনা, তা নিয়ে দোলাচলে ছিল পাক বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। শেষ পর্যন্ত অবশ্য দোলাচল কাটিয়ে এসসিও সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ সাংবাদিক বৈঠকে জানান, ‘বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় ৪-৫ মে অনুষ্ঠিতব্য এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (সিএফএম)-এ পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এসসিওর প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে শেষ বারের মতো পাকিস্তানের কোনও শীর্ষ পর্যায়ের মন্ত্রী ভারতের মাটিতে পা রেখেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ত‍ৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার আগে ২০১১ সালের জুলাই মাসে পাক বিদেশ মন্ত্রী হিসেবে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন হিনা রব্বানি খার। বর্তমানে এসসিওর সদস্য দেশের সংখ্যা আট। ওই সদস্য দেশগুলি হলো, চিন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত