IPL-2023: বোলিং-য়ে উন্নতির জন্য অর্জুনকে পরামর্শ প্রাক্তন পাক অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অর্জুন তেন্ডুলকরের আইপিএল-এ অভিষেক হওয়া নিয়ে কয়েকদিন ধরে যে জল্পনার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়ে গিয়েছে দিন কয়েক আগেই। আইপিএল-এ অভিষেক ঘটেছে শচীন পুত্রর। অভিষেক ম্যাচে সেইরকম কিছু না করলেও যেহেতু তিনি বিখ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকরের পুত্র, তাই তাঁকে নিয়ে একটু বেশিই চর্চা হবে এটাই স্বাভাবিক। আর সেই চর্চা এবার শুরু করল ক্রিকেট মাঠে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান।

অবশ্য ইতিমধ্যেই দুটি ম্যাচ অর্জুন খেলে ফেলেছন মুম্বই দলের হয়ে। তবে যে খুব একটা খারাপ খেলেছেন তা নয়, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। অর্জুন দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লে ও ডেথ ওভারে ভালো বল করেছেন। তা সত্ত্বেও এখনও অর্জুনের বেশ কিছু জায়গায় ঘাটতি আছে বলেই মনে করছেন রশিদ লতিফ। তাঁর মতে, অর্জুনের বলের গতি এখনও যথেষ্ট কম। সেইজন্য অর্জুনকে পরামর্শও দিয়েছেন লতিফ।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, অর্জুন সবে মাত্র ওঁর ক্যারিয়ার শুরু করেছে। এখন ওঁকে ওপরের দিকে উঠতে গেলে আরও কঠোর পরিশ্রম করতে হবে। অর্জুনের বলের অ্যালাইনমেন্টটা ভালো নয়, আর এর কারণেই ওঁর বল গতি পাচ্ছে না।

আরও জানতে পড়ুন : ওয়ার্নার-রাহুলের কাছে কেকআর ব্যাটারকে শেখার পরামর্শ হরভজনের

তবে কিভাবে অর্জুন এই ঘাটতি মেটাবেন তারও উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর মতে, অর্জুন এই বিষয়ে যদি কোনও বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে তাহলে অবশ্যই ও উপকার পাবে। তিনি আরও বলেন, বোলিংয়ের সময়ে যখন অর্জুন ল্যান্ড করছে তখন ও ভিতরের দিকে না এসে সোজা বাইরের দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে অর্জুন-এর শরীরের ভারসাম্য ঠিক নেই বলে।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়া অর্জুন নতুন বল হাতে নিয়ে মাত্র ২ ওভার বল করে ১৮ রান দিয়েছিলেন। যা দেখে অধিনায়ক রোহিত আর তাঁর হাতে বল তুলে দেওয়ার সাহস পাননি। অবশ্য তার পরের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে আবার বল তুলে দিয়েছিলেন হিটম্যান।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন