ভাঙ্গনের মুখে এনসিপি, দলের বৈঠকে গরহাজির অজিত পওয়ার

গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে এনসিপি’র ভাঙ্গন নিয়ে জোর চর্চা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাকা শরদ পওয়ারের সঙ্গে ভাইপো অজিত পওয়ারের লড়াই তুঙ্গে পৌঁছেছে। আর তার জেরেই ভাঙনের মুখে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)। আজ শুক্রবার মুম্বইতে দলের একদিনের জরুরি সম্মেলনে ডাকই পেলেন না বিজেপিমুখী অজিত পওয়ার। যদিও বিদ্রোহী নেতার দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুণে থাকার কারণে মুম্বইয়ে দলের বৈঠকে থাকতে না পারার বিষয়টি দলের সুপ্রিমো শরদ পওয়ারকে আগেই জানিয়েছিলেন। তাই বক্তার তালিকায় তাঁর নাম নেই।

গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে এনসিপি’র ভাঙ্গন নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, দলের একাংশ বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা অজিত পওয়ার। লোকসভা ভোটের আগে কংগ্রেস-এনসিপি ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মহা বিকাশ আঘাড়িকে ধাক্কা দিতেই শরদ পওয়ারের ভাইপোকে দলে টানার পরিকল্পনা নিয়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও অজিত পওয়ারকে এনডিএ’তে নেওয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা নেতৃত্ব। শিন্ডে সেনার মুখপাত্র সঞ্জয় শিরাসত ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, ‘অজিত পওয়ারকে এনডিএতে সামিল করা হলে মহারাষ্ট্রের জোট সরকার ছেড়ে বেরিয়ে যাবে।’

সূত্রের খবর, ভাঙ্গন ঠেকাতে ও আসন্ন পুর নির্বাচনে দলীয় রণকৌশল চূড়ান্ত করতেই আজ (শুক্রবার) দলের শীর্ষ পদাধিকারী ও বিধায়ক-সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। ওই বৈঠকে অজিত পওয়ারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন দলীয় বিধায়ক যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিয়ে দলকে বিড়ম্বনায় ফেলছেন তা নিয়েও আলোচনা হবে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের