চিনকে কড়া বার্তা, দলাই লামাকে সিকিম-অরুণাচলে যাওয়ার আমন্ত্রণ

তিব্বতি ধর্মগুরুর সঙ্গে দেখা করে ওই আমন্ত্রণ জানিয়েছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরুণাচল প্রদেশ নিয়ে নয়াদিল্লি বনাম বেজিংয়ের সঙ্ঘাত তুঙ্গে পৌঁছেছে। চিনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করা হয়েছে। এমনকী বেশ কয়েকটি স্থানের নয়া নামকরণও করেছে। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ওই দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে সঙ্ঘাতের মধ্যেই বিতর্কিত তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন অরুণাচল প্রদেশ ও সিকিমের মুখ্যমন্ত্রী। কূটনীতিবিদরা মনে করছেন, বেজিংকে কড়া বার্তা দিতেই চিনের ঘোষিত শত্রুকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২০ এপ্রিল নয়াদিল্লিতে দলাই লামার সঙ্গে দেখা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমা সিং তামাং। আর গতকাল শনিবার দেখা করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। তিব্বতি ধর্মগুরুর সঙ্গে দেখা করার পরে এক টুইটে তিনি লেখেন, ‘দলাই লামার সঙ্গে সঙ্গে দেখা করে রাজ্যবাসীর জন্য তাঁর আশীর্বাদ নিয়েছি। তাঁকে অরুণাচল প্রদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন আগামী অক্টোবর-নভেম্বর মাসে আমাদের রাজ্যে পা রাখবেন তিনি।’

কূটনীতিবিদরা মনে করছেন, দলাই লামা শেষ পর্যন্ত সিকিম ও অরুণাচল প্রদেশে যান কিনা, সেদিকে নজর রাখবে বেজিং। সফর চূড়ান্ত হওয়ার পরেই নয়াদিল্লিকে নিজেদের তীব্র আপত্তির কথা জানাতে পারে বেজিং। শুধু তাই নয়, দলাই লামার সফর ভেস্তে দিতে সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরিও করতে পারে।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ