মুখে মাস্ক, মাথায় ওড়না জড়িয়ে ঈদে জাকারিয়া স্ট্রিটে ঢুঁ দিলেন প্রিয়াঙ্কা

এবার তালিকায় নাম জুড়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মাথায় ওড়না আর মুখে মাস্ক দিয়ে জাকারিয়া স্ট্রিটে বেড়াতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বলিউডের মতো কলকাতাতেও চুটিয়ে ঈদ উৎসব পালিত হয়েছে দিকে দিকে। বলিউড মানেই তিন খানের বাড়িতে ঈদ পালন। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ। শুক্রবার থেকেই গোটা বিশ্বে শুরু হয়েছে ঈদ উৎসব। জমিয়ে চলেছে খাওয়া-দাওয়া, জামা-কাপড় কেনার ধুম। কলকাতার মানুষের কাছে ঈদ মানেই জাকারিয়া স্ট্রিটের হরেক রকমের খাবার।

মটন হালিম থেকে শুরু করে নবাবি বিরিয়ানি, আঙ্গারি কাবাব-সহ কত কিছু! রাস্তা জুড়ে থাকে নানা রকম কবাবিআনা। যেখানে ভিড় জমায়েত করে শুধু মুসলিমরাই নয়, জাত ধর্ম নির্বিশেষে সবাই এদিন গুলিতে কাবাবের ছোঁয়া নিতে পড়ি দেয় জাকারিয়া স্ট্রিটে। উৎসবের এই মরসুমে মেতে ওঠেন ছোট্ট থেকে বড় সকালে। নানারকমের পানীয় থেকে সিমুই—কী থাকেনা সেই তালিকায়। সাধারণ মানুষের পাশাপাশি বাদ যান না তারকারাও।

এবার তালিকায় নাম জুড়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মাথায় ওড়না আর মুখে মাস্ক দিয়ে  জাকারিয়া স্ট্রিটে বেড়াতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারকা বলে কী, ঈদে জ়াকারিয়ার স্বাদ নেবেন না, তা কি হয়! গাড়ি নিয়ে চুপি চুপি হাজির নায়িকা। চেখে দেখলেন কাবাব। সঙ্গে আবার ছিল রুমালি রুটি। আর বন্ধুদের সঙ্গে ঘোরার সেই ছবি ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে জামার দোকানেও ঢুঁ দিতে ভুললেন না নায়িকা। 

তবে এদিন সেই অঞ্চলের বিখ্যাত কিছু আতরের দোকানেও চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ঈদে স্বাভাবিকভাবেই এতটাই ভিড় দেখে শেষ পর্যন্ত খাবারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন নায়িকা।  ফুটপাতের দোকানে খাবারের অপেক্ষার মুহূর্তই এদিন অভিনেত্রী বন্ধুরা ফ্রেমবন্দি করলেন। সদ্য প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘বিবাহ অভিযান ২’-এর ট্রেলার। এ ছাড়াও বেশ কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছিল ‘নটী বিনোদিনী’র ভূমিকায় প্রিয়াঙ্কার লুক। 

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর