অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল দিল্লি, হায়দরাবাদকে হারাল সাত রানে

জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হায়দরাবাদ করে ছয় উইকেটে ১৩৭।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মণীশ পাণ্ডে ও অক্ষর পটেল ছাড়া ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বাকি ব্যাটাররা। কিন্তু মাত্র ১৪৪ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই চালালেন ডেভিড ওয়ার্নারের দলের বোলাররা। আর সেই লড়াইয়ের ফলে হায়দরাবাদের বিরুদ্ধে সাত রানে জয় তুলে নিল দিল্লি।        

রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৪ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ১৪৫ রান। তাই শুরু থেকেই খেলতে শুরু করেছিলেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও হ্যারি ব্রুক। কিন্তু ষষ্ঠ ওভারে বল করতে এসে দুজনের জুটি ভাঙ্গেন আনরিক নর্তজে। ১৪ বলে সাত রান করা ব্রুককে সাজঘরে ফিরিয়ে দেন। এর পরে তিন নম্বরে ব্যাট করতে আসা ইমপ্যাক্ট খেলোয়াড় রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ময়াঙ্ক আগরওয়াল। অর্ধশতরানের মুখে এসে অক্ষর পটেলের নির্বিষ বলে আমান হাকিম খানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিল্লির প্রাক্তন অধিনায়ক। আউট হওয়ার আগে ৩৯ বলে সাতটি চারের সাহায্যে করেন ৪৯ রান।

ময়াঙ্ক আউট হওয়ার খানিক বাদে ফেরেন রাহুল ত্রিপাঠীও। ইশান্ত শর্মার বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ২০ বলে করেন ১৫। রাহুল আউট হওয়ার পরের ওভারে কুলদীপ যাদবের বলে সাজঘরে ফিরে যান অভিষেক শর্মা (৫ বলে ৫)। হায়দরাবাদ অধিনায়ক আইডেন মার্করাম মাত্র তিন রান করে্ অক্ষর পটেলের বলে সাজঘরে ফিরে যান তিনি। মাত্র ১৬ রানের মধ্যে পর পর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান হেইনরিখ ক্লাসেন ও ওয়াশিংটন সুন্দর।বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ক্লাসেন। কিন্তু ১৯তম ওভারে তাঁকে (১৯ বলে ৩১) ফেরান নর্তজে। শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৩ রানের। ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও মার্কো জানসেন। মুকেশ কুমারের হাতে বল তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাতেই বাজিমাত। শেষ ওভারে মুকেশের আটোসাঁটো বলে ছয় রান তুলতে সক্ষম হয় সুন্দর-জানসেনরা। ফলে ঘরের মাঠে সাত রানে হারের স্বাদ পেতে হয় মার্করাম-ময়াঙ্ক আগরওয়ালদের।

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের